বড় জিনিস ঢাকার জন্য মিডিয়াকে অনেক খবর খাওয়ানো হয়: তামিম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম

বিশ্বকাপ দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। শুধু মুখ খোলেননি, একদম বাংলাদেশের ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছেন। বলেছেন, তাঁকে দলে না নেওয়ার জন্য 'ইচ্ছাকৃত' চেষ্টা ছিল। এবং এ উদ্দেশ্যে সংবাদ মাধ্যমকে খবর খাওয়ানো হয়েছে।  

আজ বিকেল পাঁচটার পর নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তামিম বলেছেন, মিডিয়া ব্যবহার করে, নানাভবে চাপ দিয়ে এমন ব্যবস্থা করা হয়েছে যেন তিনি নিজেই দল থেকে সরে যান,

'আমি জানি না ঠিক বলছি নাকি বলছি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, মিডিয়াকে অনেক খবর খাওয়ানো হয়েছে। কারণ, অনেকেরই অভ্যাস আছে, বড় জিনিসকে ঢাকার জন্য অন্য কোনো কিছু খাইয়ে দেওয়া। যে সে পাঁচ ম্যাচ খেলবে তাঁকে কীভাবে নিব।'

'আমি আগেই বলেছি, এটা মিথ্যা, এমন কোনো কথা হয়নি। ওইদিন তিন নির্বাচক ছিলেন, ফিজিও ছিল, ট্রেনার ছিল। ওইদিন আমি কী বলেছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার বলে দিয়েছি।'

'আমার মনে হয়েছে, যদি আমাকে সত্যিই চান, তাহলে আমাকে মানসিকভাবে চাপমুক্ত রাখুন, খুশিতে থাকতে দিন। কারণ, আমি খুব বাজে তিন-চার মাস কাটিয়ে এসেছি। খুব কঠিন ছিল। সেখান থেকে নতুন নতুন জিনিস বলা হচ্ছে। এ কথাটাই যদি আমাকে অন্যভাবে বলা হতো, হয়তো আমি অন্যভাবে প্রতিক্রিয়া দেখাতাম, হয়তো মেনে নিতাম। কিন্তু হঠাৎ করে, কারণ ছাড়া ফোন করে আপনি না খেলুন বা খেললেও আলোচনা হচ্ছে নিচে ব্যাটিং করানো হবে। আমি নিশ্চিত না, এটা কতটা ফেয়ার।'

'এটাই হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই। এতটুকুই বলব, আমার সঙ্গে যা ঘটেছে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার  করি। তবে দিন শেষে যে ১৫ জন বিশ্বকাপে গেছে, তাদের জন্য শুভকামনা এবং আশা করি, তারা বাংলাদেশের জন্য যতটুকু সম্ভব সাফল্য নিয়ে আসবে।'

'সে সাথে অনেক কিছু ঘটেছে, আপনারা দেখছেন। এগুলা একটা কাহিনী, দুটি কাহিনী, ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু একজনের সাথে তিন-চার মাসে সাত-আটবার কাহিনী হয়, তখন সেটা ইচ্ছাকৃত হয়। আমার এটাই মনে হয়েছে। আমার আর কিছু বলার নাই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।'

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সর্বশেষ ৪টি ওডিআই সিরিজে...
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর