বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক তামিম, বললেন বাদ দেওয়া 'ইনটেনশনাল' 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিম ইকবাল। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, তাঁকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া নিয়ে যা হয়েছে, তা 'ইনটেনশনাল'। তামিমের দাবি, "আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে।' 

ভিডিও বার্তায় তামিম মন্তব্য করেন বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলার গুঞ্জন নিয়েও। তিনি বলেন, 'ফিজিও রিপোর্টে কী ছিল বলছি। আমার অবস্থা বলা হয়েছে। প্রথম ম্যাচের পর এমন ব্যথা হয়েছে, দ্বিতীয় ম্যাচের পর এমন ব্যথা হয়েছে। আর আজকের দিনের হিসেবে, ২৬ তারিখের ম্যাচের জন্য সে প্রস্তুত। কিন্তু মেডিক্যাল বিভাগ মনে করে, যদি বিশ্রাম নেই, ২৭ তারিখ আমাদের দেশ ছাড়ার কথা, ২৮ তারিখ প্র্যাকটিস। এখন যদি আমি বিশ্রাম নেই, এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলি তাহলে আমার পর্যাপ্ত পুনর্বাসন হয়ে যাবে। সব মিলিয়ে ১০ সপ্তাহের পুনর্বাসন হয়ে যাবে। তাহলে আমি খুব ভালো অবস্থায় থাকব।'

তামিম বলেন, 'এটাই ছিল রিপোর্টে। কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ বা দুই ম্যাচ বা ইনজুরি বা খেলতে পারব না। এমন কিছু না। আমার শরীরে ব্যথা ছিল, এটা আমি অস্বীকার করছি না। সংবাদ সম্মেলনেও বলেছি।'

তামিমের দাবি, বিশ্বকাপে দলের সঙ্গে তাঁর না যাওয়ার পেছনে পাঁচ ম্যাচ খেলা বা ইনজুরির কোনো বিষয় নেই। 

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম...
দিনক্ষণ জানানো না হলেও নির্বাচন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে, বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য শিগগিরই নোটিশ জারি করা হবে বলে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্বে এসেছেন তিনজন- ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। এই তিন জন বোর্ড প্রধানের দায়িত্ব পালনের পুরোটা সময়েই আলোচনা ছিল...
বিসিবি নির্বাচনের সময়সীমা নিয়েই অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। ৯০ দিনের ভেতর নির্বাচন আয়োজন করবে বিসিবি, এমন বাধ্যবাধকতা নিয়েই চলতি মাসের শুরুতে দায়িত্ব নেয় বিসিবির অ্যাডহক...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর