চুল ভাল রাখবে শসা

শরীর ঠাণ্ডা রাখতে বেশ উপকারী শসা। তেমনই ত্বকচর্চায়ও এর জুড়ি মেলা ভার। কিন্তু চুলের যত্নেও শসার ভূমিকা অনস্বীকার্য। এটা নিশ্চয় অনেকেরই অজানা। কিন্তু শসা দিয়ে যে, চুলচর্চা হয় তা জেনে নিতে পারেন। 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ পিএম

আমরা জানি শসার প্রায় ৯০ শতাংশই পানি। তাই শসা খেলে শরীর থাকবে তরতাজা। তাই তো দৈনন্দিন রূপচর্চায় শসা হতে পারে দারুণ একটি উপকরণ। এটি ত্বকের পাশাপাশি চুল রাখবে তরতাজা। তাই তো আদি-অনন্তকাল থেকেই রূপচর্চা ব্যবহৃত হয়ে আসছে শসা। টোনার থেকে স্ক্রাব, মাস্ক থেকে লোশন— সবকিছুই বানাদের পারেন শসা দিয়ে। 

শুধু ত্বক নয়, চুল ভাল রাখতেও ব্যবহার করতে পারেন শসা। প্রতিদিন খেতে পারেন এক গ্লাস করে শসার রস। এতে শরীর থেকে টক্সিন ফ্লাশ আউট হবে। ফলে চুল ভিতর থেকে হয়ে উঠবে সুন্দর।

শসার রসের সঙ্গে মিশিয়ে নিন অল্প পরিমাণ পানি। শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করলে পারলে দেখবেন চুল পড়া একেবারে কমে গিয়েছে। একই সঙ্গে চুল হয়ে উঠবে চকচকে, মসৃণ এবং সজীব।

হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন শসা। তার জন্য একটা ডিম, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং অর্ধেক শসা একসঙ্গে বেটে নিন। এই মিশ্রণটি ভালভাবে চুলে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে নিন। দেখবেন কয়েকদিনেই চুলের সমস্যা সমাধান।

শসা হেয়ার টনিক হিসেবে বেশ কাজের। শসার হাই সিলিকন এবং সালফার কনটেন্ট চুলের গ্রোথ বাড়াতে বেশ কার্যকরী। আপনার মাথার পুরো স্ক্যাল্পে শসার রস লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে আঙুল দিয়ে অলতো করে মাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। ব্যস ঝলমলে চুল সবাইকে অবাক করবে।

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর