গাজার শিশুদের প্রশ্ন 'কোথায় যাব', উত্তর জানা নেই বাবার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১২:৩৮ পিএম

গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলেছে ইসরায়েল। এদিকে জাতিসংঘ বলছে, এ অল্প সময়ের মধ্যে এতগুলো মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব না। এমন পরিস্থিতিতে গাজার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা তুলে ধরা হয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। 

গণমাধ্যমটির গাজা প্রতিনিধি সাফওয়াত আল-কাহলু বলেন, 'আমার বাবা-ভাই ও বন্ধুদের কাছ থেকে অনেক ফোন আসছে। তারা জানতে চাইছে, কোথায় যাব? বর্তমান পরিস্থিতিতে কোথাও যাওয়া অসম্ভব। গত রাত পর্যন্ত মানুষজন খাওয়ার জন্য পানি খুঁজছিল। এখন তারা গাজা ছাড়তে চাইছে। এটি ১৯৪৮ সালের কথা মনে করিয়ে দিচ্ছে। ওই সময় ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করা হয়।'

'বাস্তব কথা বলতে, ১১ লাখ মানুষ কীভাবে যাবে? গাধায় চড়ে? তাদের কাছে পর্যাপ্ত গাধা নেই। গাড়িতেও সাত দিন ধরে জ্বালানি নেই। এখন প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আতঙ্কে রয়েছে। তাদের কোনো পরিকল্প নেই। এখন আমার সন্তানেরাও জিজ্ঞেস করছে কোথায় যাব? আমি তাদেরকে বলেছি, জানি না।' 

ফিলিস্তিনের সরকারি সংস্থা জানায়, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪০০ জনের বেশি ও ইসরায়েলে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখলেও এখনও স্থল অভিযান চালায়নি। 

ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধার করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি...
যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৮ দেশের ২০টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এমনটাই...
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। তবে আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন...
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা,...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর