কালাজাদুর সঙ্গে লড়াই করছেন তুষি!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এবার প্রকাশিত টিজার সেই আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিল।  

টিজারে দেখা যায়, কালাজাদুর সঙ্গে লড়াই করছেন তুষি। অন্যদিকে, অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এক অলৌকিক ও রহস্যময় নীল চোখের চরিত্রে ধরা দিয়েছেন সিয়াম। এ ছাড়া গাজী রাকায়াতকে দেখা গেছে একটি বনের ভেতরে। একঝলকে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরীও।

একটি দৃশ্যে সিয়াম আহমেদ। ছবি: স্ক্রিনশট

প্রকাশিত টিজারের শুরুতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত তুষি। ঠিক তখনই তাঁর পেছনে একটি ভুতুড়ে হাতের আবির্ভাব! আর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট, রঙিন সবকিছু ঢেকে যায় অন্ধকারে। বাথটপে পড়ে থাকতে দেখে যায় তুষিকে, যে কিনা অশুভ শক্তির নজরে পড়া এক বিপর্যস্ত ও রহস্যময়ী নারী।

তবে চঞ্চল চৌধুরী, গাজী রাকায়াত ও ফারুক আহমেদ রেহানকে টিজারে দেখা গেলেও তাঁদের চরিত্রগুলো এখনই স্পষ্ট করেননি নির্মাতা। একটি দৃশ্যে অভিনেত্রী আফসানা মিমিকে তুষির চিৎকার শুনে আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখা যায়।

পর্দায় সিয়াম আহমেদকে গোয়েন্দা দেলোয়ার, চঞ্চল চৌধুরীকে শামশের, মোস্তফা মনোয়ারকে ইন্সপেক্টর মনোয়ার এবং নাজিফা তুষিকে নাদিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

প্রসঙ্গত, অর্থহীন ব্যান্ডের ভোকাল বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে আন্ধার। প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’র ব্যানারে চলতি বছর অক্টোবরে মুক্তি পাবে এ সিনেমা। যদিও দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর