অসহিষ্ণু রাজনৈতিক কর্মসূচি পরিহারে এফবিসিসিআইয়ের আহ্বান

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

হরতাল–অবরোধসহ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর যেকোনো অসহিষ্ণু রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাজনৈতিক সহিংসতায় ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই বলছে, বিশ্বব্যাপী কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডলার সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যবসা পরিচালনার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আমদানি কমে যাওয়ায় ইতোমধ্যে উৎপাদন হ্রাস এবং বৈদেশিক রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে গাজা-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি—যা দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও নাজুক করে তুলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিস্থিতির মধ্যেই দেশে হরতাল, অবরোধসহ রাজনৈতিক অস্থিরতা জাতীয় অর্থনীতিকে আরও শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতাল–অবরোধ কর্মসূচি সাপ্লাই চেইনকে ভীষণভাবে বিঘ্নিত করছে। এর প্রভাব ইতোমধ্যে পণ্যের বাজার মূল্যের ওপর এবং রপ্তানির ওপরও পড়ছে। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করতে না পারলে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতে পড়বেন উদ্যোক্তারা। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সকল পণ্যসামগ্রীর ঊর্ধ্বমূল্যের প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।

হরতাল–অবরোধ কর্মসূচির কারণে বিদেশে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে জানিয়ে এতে আরও বলা হয়, এর ফলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাবে। অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় কলকারখানা বন্ধ হয়ে যাবে এবং কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে, যা কখনই কাম্য নয়। শুধু তাই নয়, রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাবে। নতুন কর্মসংস্থানের পথ রুদ্ধ হবে।

গত শনিবার নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।

এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

এরপর সন্ধ্যায় সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি। হরতালের দিন রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। হরতাল কর্মসূচি পালন শেষে মঙ্গলবার সারা দেশে তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একই কর্মসূচি এসেছে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামীর কাছ থেকেও। বিএনপি–জামায়াতের অবরোধে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতা–কর্মীরা। আগুন দেওয়া হয়েছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে। 

বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই বলছে, ব্যবসায়ী, উদ্যোক্তারা হরতাল–অবরোধ ও সহিংস কোনো কর্মসূচি চান না। তারা চান রাজনৈতিক স্থিতিশীলতা, কারণ এটা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা সম্ভব হবে না। সাধারণ মানুষ এবং অর্থনীতির বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে হরতাল–অবরোধের ন্যায় অসহিষ্ণু কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলো ফিরে আসবে বলে এফবিসিসিআই বিশ্বাস করে।

এতে বলা হয়, এফবিসিসিআই বিশ্বাস করে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদরাই মূখ্য ভূমিকা পালন করে থাকেন। দেশের মানুষের জীবন-জীবিকা, আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান উন্নয়ন তথা দেশের সার্বিক উন্নয়নে রাজনীতিবিদরাই অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন এবং নেতৃত্ব দিয়ে থাকেন। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে হরতাল–অবরোধসহ অর্থনীতির জন্য ক্ষতিকর এমন রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান জানাচ্ছে।

বিনিয়োগ বাড়াতে ঋণের সুদহার কমানো, ডলারের বাজার স্থিতিশীল রাখা এবং একক গ্রাহক ঋণসীমা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক...
দেশে ব্যবসা শুরু ও পরিচালনায় এখনও বড় বাধা লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া, উচ্চ সুদের হার এবং আমলাতান্ত্রিক জটিলতা। এসব সমস্যা কাটাতে কাঠামোগত সংস্কার ও ডিজিটালাইজেশনের বিকল্প নেই। বৃহস্পতিবার...
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য টেক্সটাইল মিল বন্ধের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বায়ার’স কাউন্সিল। টেক্সটাইল মিল বন্ধ হলে দেশের...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন,তা অর্থ মন্ত্রণালয় দেবে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর