ব্যবসা শুরু করতেই লাগে আড়াইশ’র বেশি লাইসেন্স-অনুমোদন, ব্যবসায়ীদের অভিযোগ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

দেশে ব্যবসা শুরু ও পরিচালনায় এখনও বড় বাধা লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া, উচ্চ সুদের হার এবং আমলাতান্ত্রিক জটিলতা। এসব সমস্যা কাটাতে কাঠামোগত সংস্কার ও ডিজিটালাইজেশনের বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ীরা। সঙ্কট কাটাতে ওয়ান-স্টপ সার্ভিস চালু করারও তাগিদ দেন তারা। 

ব্যবসায়িক পরিবেশ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাজধানীর মতিঝিলে এই সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। সেমিনারে নিজেদের মতামত তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। 

ব্যবসায়ীরা বলেন, দেশে একটি ব্যবসা শুরু করতে প্রায় আড়াইশ’র বেশি লাইসেন্স ও অনুমোদন নিতে হয়। সরকারি সেবা পেতে দিতে হয় ঘুষ। ফলে উদ্যোক্তারা মূল ব্যবসায় প্রয়োজনীয় মনোযোগ দিতে পারেন না। উচ্চ হারে সুদ, জটিল ঋণ প্রক্রিয়া এবং কর ব্যবস্থাপনার দুর্বলতা তো আছেই। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এসএমই ও নতুন উদ্যোক্তারা। 

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের পরিচালক এম এস সিদ্দিকী বলেন, 'বাংলাদেশের সব ব্যবসায়ীরা কি শুধু প্রফিটই করে, লস করে না? তাহলে ৫ পার্সেন্ট, ১০ পার্সেন্ট অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স দিয়ে দেব...এটাকে ফেরত দেওয়া হয় না। তাহলে আবার কস্ট অব ডুয়িং বিজনেস (ব্যবসা করার খরচ) বেড়ে গেল।'  

সেমিনারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ খালেদ রহীম জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দুদক আন্তরিক হলেও, তাঁদের নানা সীমাবদ্ধতা রয়েছে। তিনি মনে করেন, প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি দমনে বেশি জোর দেওয়া হলেও, দুর্নীতি যেন না হয় সে বিষয়ে নজর দেওয়া হয় না। 

দুদক সচিব বলেন, 'আমাদের প্রচলিত যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থার অনেক সীমাবদ্ধতা আছে। এটা আমরা স্বীকার করি এবং আমরা মানুষ হিসেবে যারা সরকারি ব্যবস্থাপনার মধ্যে কাজ করি, তাঁদেরও অনেক সীমাবদ্ধতা আছে। সব কিছু যে ইচ্ছাকৃত এটা আমরা বলবো না। কিছুটা সিস্টেমের দোষ।'  

টেকসই ব্যবসায়িক পরিবেশ পেতে আগামীতে রাজনৈতিক সরকারকে সঠিক পরিকল্পনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা।  

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'কমপিটিটিভনেসের বড় জায়গাই হলো লিকেজ কমানো, কস্ট কমানো...এক্সট্রা বার্ডেন কমানো, টাইম কমানো। আমি বলে দিচ্ছি যে, এলডিসি থেকে গ্র্যাজুয়েট হয়ে আমরা মোটেই কমপিটিটিভ হতে পারব না যদি এই ঘুষ, দুর্নীতি থাকে।' 

সেমিনারে চট্টগ্রাম বন্দরের বর্তমান সঙ্কট নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর