প্রতিকেজি ২৫ টাকায় এল ভারতের আলু 

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন আলু আমদানি হচ্ছে ১০০ থেকে ১৫০ মার্কিন ডলারে। প্রতিকেজিতে দাম ২৫ টাকা। 

বৃহস্পতিবার দুপুরে ভারতীয় আলুর প্রথম চালান নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। প্রথম দিনে এসেছে ১০৯ মেট্রিক ট্রন। ভারত থেকে ১৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে ১২ আমদানিকারক প্রতিষ্ঠান।

আমদানিকারকরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসব আলু আমদানি করা হচ্ছে। 

এ বিষয়ে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব হোসেন বলেন, ‘ভারত থেকে আমদানি করা আলু ভর্তি ট্রাক দেশে প্রবেশ করেছে। এ আমদানির খবরে প্রতি কেজিতে পাঁচ থেকে ছয়টা কমেছে আলুর দাম। এখন থেকে আমদানি অব্যাহত থাকলে, বাজারে দ্রুত আলুর দাম কমে আসবে আশা তাদের। প্রতি মেট্রিক টন আলু আমদানি হচ্ছে ১০০ থেকে ১৫০ মার্কিন ডলারে। যা কেজিতে আমদানি মূল্য পড়েছে ২৫ টাকা।’ 

এর আগে দেশে আলুর বাজার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার কারণ দেখিয়ে, গত ৩০ অক্টোবর থেকে আলু আমদানির অনুমোদন দেয় সরকার। এর প্রেক্ষিতে হিলি স্থল বন্দরের ১৫ জন আমদানিকারক প্রায় ২০ হাজার টন আলু আমদানির অনুমতি পান। 

উল্লেখ্য, দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতি কেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। 

 

সপ্তাহের ব্যবধানে দিনিজাপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। আজ সোমবার এলাকার বাজারগুলোতে এমন চিত্র দেখা যায়।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন -আকুর মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এই অর্থ রিজার্ভ থেকে সমন্বয় করা হবে , ফলে দেশের রিজার্ভে আবারও চাপ পড়বে। 
চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ৯ মাসে দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রপ্তানি আয় কমে যাওয়ার বিপরীতে আমদানি ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। এতে করে জুলাই...
চলতি বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি ও খালাস কমেছে প্রায় ৪৪ শতাংশ। গত বছরের মার্চে রেকর্ড গাড়ি খালাসের পর সর্বনিম্ন খালাস হয়েছে এবারের মার্চে। বিশ্ব অর্থনীতির নেতিবাচক অবস্থা, জ্বালানি সংকট...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর