৯ মাসে বাণিজ্য ঘাটতি ছাড়িয়েছে ১৯ বিলিয়ন ডলার

আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:২৮ পিএম

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ৯ মাসে দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রপ্তানি আয় কমে যাওয়ার বিপরীতে আমদানি ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। এতে করে জুলাই ২০২৫ থেকে শুরু করে মার্চ ২০২৬ পর্যন্ত ৯ মাসে বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম আট মাসে ঘাটতি ছিল ১৬ দশমিক  ৯১ বিলিয়ন ডলার। তবে মার্চ মাসের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। অর্থাৎ, এক মাসেই ঘাটতি বেড়েছে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার। 

এসময় রপ্তানি আয় হয়েছে ৩২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। বিপরীতে আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। 

খাতসংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় আমদানি নির্ভর অর্থনীতির ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে প্রত্যাশিত হারে রপ্তানি না বাড়ায় বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর