সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম

বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত কার্যকর শুরু করেছে সরকার। এরই মধ্যে সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতিকেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতিকেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে হিমাগারে অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গত সোমবার বিদেশ থেকে আলু আমদানি সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে হিমাগারে আলুর সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল বুধবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলে জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে।

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
দিন দিন বেড়েই চলেছে সবজি, ডিম, মুরগি, চিনি, ডাল, সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের দাম। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাপনে। মূল্যস্ফীতির বড় শিকার দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। বাজারে...
রাজধানীর কাঁচাবাজারগুলোতে পোলাওয়ের চালের দাম মানভেদে কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার চাহিদা বাড়ায় দাম কিছুটা বাড়তি। তবে ঢাকা ও ঢাকার বাইরে সবজির...
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গতকাল শুক্রবার সকালে বাজুস...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর