প্রোফাইলে একাধিক ছবি যুক্তের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:০২ এএম

নিত্যনতুন ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় আরও একটি ফিচার আনার খবর দিল সংশ্লিষ্টরা। নতুন এ ফিচারের মাধ্যমে প্রোফাইলে একসঙ্গে দুটি ছবি ব্যবহার করা যাবে। 

ডব্লিইএবেটাইনফোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় গিজচায়না। ফিচারটি বর্তমানে বেটা পর্যায়ে রয়েছে। প্লাটফর্মটির দাবি নতুন এ ফিচার ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে হোয়াটসঅ্যাপের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। কন্টাক্ট লিস্টে কারা কোন ছবি দেখবে তা বাছাই করার নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে।

প্রাথমিকভাবে প্রোফাইলে যে ছবি ব্যবহার করা হবে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কন্টাক্টের জন্য সেটি দেখার সুবিধা দিতে পারবে। অন্য কেউ চাইলেও তা দেখতে পারবে না। অন্যদিকে দ্বিতীয় প্রোফাইল ছবিটি প্রথমটির বিকল্প হিসেবে বাকিদের সামনে আসবে। মূলত অন্যদের কাছ থেকে প্রোফাইলের মূল ছবি আলাদা করা সম্ভব হবে। 

হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্টদের দাবি, এর মাধ্যমে গোপনীয়তা রক্ষা হবে ব্যবহারকারীর। তবে এতে খুব একটা গোপনীয়তা রক্ষা হবে না বলে মনে করেন বিশ্লেষকেরা। 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ইউজার নেম। মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আসছে এই বড় ধরনের পরিবর্তন। এখন থেকে নিজেদের ফোন নম্বর...
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর