বাড়িতে বানাতে পারেন তেঁতুল পুঁটির টকটকা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০১:৪২ পিএম

মাছের ভিন্ন স্বাদ নিতে কে না চান। এবার তাই রান্না করতে পারেন মজার স্বাদের তেঁতুল পুঁটির টকটকা। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে এই আইটেমটি। ভিন্ন ধরনের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান।

মজার এই খাবারটি বানাতে লাগবে ৪ টেবিল চামচ তেঁতুলের চাটনি। ১কেজি সরপুঁটি মাছ রান্না করতে চাইলে লগবে হলুদের গুঁড়া ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ চা-চামচ, গুড় ২ টেবিল চামচ, সরিষার তেল ৬ টেবিল চামচ, আস্ত মেথি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৬টি, আদা-রসুন বাটা ২ চা-চামচ, সর্ষে বাটা ২ চা-চামচ লবণ স্বাদমতো।

খাবারটি বানাতে প্রথমে পাঁচফোড়ন ও ২টা শুকনো মরিচ তাওয়ায় ভেজে গুঁড়া করে নিন। এবার মাছে লবণ, হলুদ, ১/২ চা-চামচ তৈরি করা মশলা ও ১/২ চা চামচ তেঁতুলের চাটনি দিয়ে ম্যারিনেট করতে হবে। তারপর পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিন। প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখুন। একই তেলে এবার আস্ত মেথি ও ৮টি শুকনো মরিচ ফোড়ন দিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিন। তারপর সামান্য ভেজে আদা-রসুন বাটা দিন। ভেজে রাখা মশলা, হলুদ, লবণ ও সামান্য পানি দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করুন। সর্ষে বাটা দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। এবার বাকি তেঁতুলের চাটনি ও পরিমাণমতো পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। দুই-তিন মিনিট ফুটিয়ে তাতে ভাজা মাছ দিতে হবে। এবার গুড় দিয়ে দিন। দুই থেকে তিন মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে তেঁতুলে পুটির টকটকা।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে...
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা...
ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি...
লোডিং...

এলাকার খবর