নোয়াখালীতে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন, স্বামী আটক

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য নাজমা আক্তার (২০) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী মো. রাসেলে আটক করেছে পুলিশ।

উপজেলার মুজাহিদপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নাজমা আক্তার চৌমুহনী পৌরসভার হাজীপুরের মো. ইউসুফের মেয়ে। অন্যদিকে রাসেল বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী নাজমা ও কাঁর পরিবারের সহস্যরা জানার, পাঁচ বছর আগে রাসেলের সঙ্গে নাজমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাসেলকে দুই লাখ টাকা যৌতুক দেয় নাজমার পরিবার। গত ৬ নভেম্বর সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য আরও ৫০ হাজার টাকা এনে দিতে নাজমাকে বাপের বাড়ি পাঠান রাসেল। নাজমা টাকা ছাড়া ফিরে আসায় শনিবার দুপুরে ঘরের আসবাবপত্র ভাঙতে থাকেন রাসেল। একপর্যায়ে নাজমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন রাসেল। 

এ সময় বাড়ির লোকজন নাজমাকে উদ্ধারের চেষ্টা আসলে বাধা দেন রাসেল। একপর্যায়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সন্ধ্যায় তাঁকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইস্তিয়াক হোসেন বলেন, আগুনে নাজমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর বুকে ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে বড় বড় ফোসকা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হতে পারে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই অভিযুক্ত রাসেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর