মহাকাশে হাঁটতে গিয়ে হয়ে গেল ‘সর্বনাশ’!

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায়ই হাঁটেন সেখানে বসবাসকারী মহাকাশচারীরা। বেশির ভাগ সময়ই তাঁরা হাঁটেন স্টেশনের কোনো যান্ত্রিক ত্রুটি সমাধান করতে। এবার এমনই একটি কাজ করতে গিয়ে বড় এক ভুল কর ফেললেন নভোচারীরা। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, সম্প্রতি মহাকাশ স্টেশনের বাইরে হাঁটছিলেন নাসার মহাকাশচারী জেসমিন মগবেলি ও লোরাল ও’হারা। ওই সময় তাঁদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায় মহাকাশে। আর সেই ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ সব যন্ত্রাংশ।

তবে এই ভুলের কারণে পৃথিবীর বাসিন্দারা ‘সুবর্ণ এক সুযোগ’ পেলেন। সেই টুলবক্স এখন পৃথিবী থেকে দেখা যাচ্ছে। এমনটাই বলছে নিউইয়র্ক পোস্টসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এমনটি সেই টুলবক্সের ছবিও প্রকাশ করা হয়েছে।  

ওই ব্যাগ এখন পৃথিবীর চারপাশে ঘুরছে। তবে সরাসরি দেখা যাচ্ছে না, লাগছে বাইনোকুলার। এ ছাড়া আকাশে কোনো স্কাইডাইভার থাকলে, তিনিও দেখতে পারছেন ওই টুলবক্স। 

তবে এতে মহাকাশ স্টেশনের বড় কোনো ক্ষতি হবে না বলেই মনে করা হচ্ছে। এটি ফিরিয়ে নিতে কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
মানুষের চাঁদ জয়ের গল্প নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই গল্প যেন একটু থমকে গিয়েছিল। প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদের পথে মানুষের যাত্রা। এই খবরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। আর সেই অভিযানের অভিজ্ঞতা...
চাঁদের চারপাশ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই মিশন শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, মহাকাশ নিয়ে মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ওরায়ন মহাকাশযানটি পুরো...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর