ভবিষ্যতের ব্যাটারি কি তুলা-সাগরের পানি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

ভারতের একটি বিদ্যুৎহীন এলাকায় রাস্তার পাশের থাকা ক্যাশ মেশিন থেকে তোলা যাচ্ছে টাকা। অনেকের কাছে এই কাণ্ড অবাক হওয়ার মতো বিষয় হলেও, এর প্রকৃত কারণ খুঁজতে গেলে স্বাভাবিকই মনে হবে। কেননা মেশিনটির ভেতরে স্থাপন করা আছে একটি ব্যাকআপ ব্যাটারি। আর এটি শক্তি পাচ্ছে তুলা থেকে।  তুলা পুড়িয়ে সেখান থেকে ধারণ করা কার্বন দিয়ে চলছে ওই যন্ত্র। 

ভিন্নধর্মী ব্যাটারিটির প্রস্তুতকারক জাপানি প্রতিষ্ঠান পিজেপি আই। কোম্পানিটির ইন্টেলিজেন্স অফিসার ইনকেতসু ওকিনা বলেন, সত্যি বলতে, ব্যাটারিটি তৈরির পদ্ধতি বেশ গোপনীয়। কত তাপমাত্রায়, কোন পরিবেশে এটি তৈরি করা হয় সেটি আমরা খোলাসা করি না।

ওকিনা ব্রিটিশ সংবাদমাধ্যম জানান, ৩ হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় এক কেজি তুলাকে পুড়িয়ে প্রায় ২০০ গ্রাম পর্যন্ত কার্বন পাওয়া যায়। আর এগুলো থেকে প্রতিটি ব্যাটারি তৈরি করতে মাত্র ২ গ্রাম কার্বন প্রয়োজন হয়। ফলে ফার্মটি ২০১৭ সালে শিপমেন্টে যে তুলা এনেছিল, সেটি এখনো শেষ হয়নি।

ভিন্নধর্মী ব্যাটারিটি তৈরিতে অ্যানোড হিসেবে তুলা থেকে পাওয়া কার্বন ব্যবহার করা হয়। অথচ সাধারণ ব্যাটারিগুলোতে বেশিরভাগ সময়ই অ্যানোড হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। পিজেপি আইয়ের মতে, গ্রাফাইটের পরিবর্তে কার্বন ব্যবহার বেশ সুবিধাজনক। 

বিশ্বব্যাপী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। তাই গবেষক ও ব্যবসায়ীরাও লিথিয়াম আয়ন ও গ্রাফাইট ব্যাটারির বিকল্প খুঁজছেন। সেক্ষেত্রে তুলা থেকে শোষিত কার্বন দিয়ে তৈরি এই ব্যাটারিটি বেশ সম্ভবনাময় বলে মনে করছে প্রস্তুতকারক কোম্পানি।

খনি থেকে লিথিয়াম উত্তোলনের পরিবেশগত ঝুঁকি অনেক। এতে প্রচুর পানি ও জ্বালানিরও প্রয়োজন হয়। একইভাবে জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি গ্রাফাইটেরও পরিবেশে নেতিবাচক প্রভাব রয়েছে।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, লিথিয়াম আয়ন ব্যাটারিতে ব্যবহৃত কোবাল্টের বেশিরভাগই কঙ্গোর খনি থেকে উত্তোলন করা হয়। কিন্তু সেখানে কাজের সার্বিক পরিবেশ বেশ বিপজ্জনক। 

ক্যাশ মেশিন যন্ত্রে যদিও ব্যাটারি দ্রুত চার্জ হওয়ার বিষয়টা তেমন একটা প্রয়োজন হয়না, কিন্তু বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ব্যাটারি দ্রুত চার্জ হওয়া জরুরি। চীনা ফার্ম গোছিয়া মূলত হিটাচির সাথে মিলে একটি ই-বাইক তৈরি করেছে যাতে পিজেপি আই ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে চলতে পারে এবং এক চার্জে ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এক্ষেত্রে সমুদ্রের পানি, জৈববর্জ্য, ন্যাচারাল পিগমেন্ট- প্রকৃতিতে বিদ্যমান এ ধরনের নানা বিকল্প ব্যবহার করা যেতে পারে।

ফিনল্যান্ডের স্টোরা এনসো একটি ব্যাটারি অ্যানোড তৈরি করেছে, যা লিগনিন থেকে কার্বন উৎপন্ন করে। এটি একটি গাছের তন্তু থেকে পাওয়া যায়।  এছাড়া গবেষকরা ব্যাটারিতে ব্যবহারের জন্য নতুন ধরনের ইলেক্ট্রোড তৈরি করতে ভুট্টার বর্জ্য এবং তরমুজের বীজের খোসার মতো বৈচিত্র্যময় উপকরণ ব্যবহার করার দিকে নজর দিচ্ছেন। অন্যদিকে কিছু গবেষক আবার মানুষের হাত ও দাঁতে থাকা পদার্থগুলোকে ক্যাথোডের ক্যালসিয়ামের বিকল্প হিসেবে ব্যবহারের চেষ্টা করেছেন। 

জার্মানির এলমহোল্টজ ইনস্টিটিউট উলমের উপ-পরিচালক স্টেফানো পাসেরিনি বলেন, বিশ্বের বিশাল মহাসাগরগুলো ব্যাটারির উপাদানের একটি বিশাল ভাণ্ডার। 

 স্টেফানো ও তাঁর সহকর্মীরা ২০২২ সালের মে মাসে প্রকাশিত একটি গবেষণাপত্রে সমুদ্রের পানি দিয়ে সোডিয়াম আয়নের ব্যাটারি তৈরির নকশা দেখান।  সমুদ্রের পানি থেকে সোডিয়াম আয়ন স্থানান্তর করে এবং এটি থেকে পরবর্তীতে ধাতব সোডিয়ামের একটি ভাণ্ডার তৈরি করা যায়। এক্ষেত্রে তারা একটি ভিন্নধর্মী স্পেশাল পলিমার ইলেক্ট্রোলাইট তৈরি করেছে যেটি দিয়ে সোডিয়াম আয়ন পরিবাহিত হতে পারে।   

বিকল্প ব্যাটারি সামগ্রী তৈরির জন্য সবসময়ই একটা চাপ থাকে। যেমন, লিথিয়াম এবং গ্রাফাইট ব্যাটারি প্রযুক্তির কথাই ধরা যাক। বর্তমানের মতো এটি ব্যবহার হতে থাকলে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় দুই মেগাটন গ্রাফাইটের প্রয়োজন হবে। বর্তমানে যার পরিমাণ মাত্র ৭০০ কিলো টন। তাই অনেকেই এর বিকল্প ব্যবহারের কথা ভাবছেন। 

এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যাটারি সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ার জিল পেস্তানা বলেন, ব্যাটারি উৎপাদন প্রক্রিয়ার গ্রাফাইটের পরিবর্তে অন্যকিছু ব্যবহার করতে গেলে যে পরিবর্তন আসবে সেটা খুব ব্যয়বহুল। বাণিজ্যিক দিক থেকেও এটি একটি বেশ বড় ঝুঁকি।

এছাড়াও কার্বন অ্যানোডের জন্য জৈব বর্জ্য ব্যবহার করা নিয়েও পেস্তানা সন্দিহান। কেননা এই ধরনের বর্জ্যের উৎস সবসময় পরিবেশগতভাবে ইতিবাচক নাও হতে পারে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর