ঘূর্ণিঝড় মিধিলি: টাঙ্গাইলে গাছের ডাল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তাঁর বাড়ি উপজেলার মিরিকপুর গ্রামে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন এবং বাসাইল পূর্বপাড়ার ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর আব্দুর রাজ্জাক তাঁর বাসাইল পূর্বপাড়ার ভাড়া বাসায় ফিরছিলেন। বাসাইল উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে তিনি একজনের সঙ্গে কথা বলতে মোটরসাইকেল দাঁড় করান। এ সময় দমকা হাওয়ায় উপর থেকে মেহগনি গাছের একটি ডাল ভেঙে তাঁর ওপর পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায়। পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমরা নিহতের পরিবারের পাশে আছি।’

পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো...
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে এই অবস্থার...
টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই মৎস্যজীবী। শিব নদীকে ঘিরেই চলতো তাদের জীবন-সংসার। কিন্তু বছরের একটা সময় নদীতে পানি না থাকায় জীবিকার তাগিদে ছুটে যেতেন বেগমগঞ্জ উপজেলাসহ দূর-দূরান্তে। ব্যবসা...
আজ ২৫ মে, ভয়াল আইলা দিবস। কিন্তু দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি সাতক্ষীরার উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। এখনো টেকসই বেড়িবাঁধ, কর্মসংস্থান, চিকিৎসা, সুপেয় পানি, স্যানিটেশন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর