শীতের সবজিতে কলি মনোলোভা

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম

বাজারে এখন মিলছে শীতের সবজি। ফুলকপি, বাধাকপি, সিম, টমেটোসহ অনেক সবজি এখান মিলছে। শীতে এই সবজিতেই হতে পারে মজার খাবার। তেমনি ফুলকপি দিয়ে ভিন্নস্বাদ দিয়েছেন ফারজানা আব্দুল্লাহ।

যা যা লাগবে: একটা ছোট ফুলকপি, ২ টেবিল চামচ টকদই, জিরা গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, তেঁতুলের ক্বাথ ১ টেবিল চামচ, টমেটো পিউরি ৩ চা-চামচ, মটরশুঁটি ১/৪ কাপ, তেল আধাকাপ, লবণ ও চিনি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন: আগে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর ফুলকপির টুকরোগুলো হালকা লবণ ও পানি দিয়ে ভাপিয়ে নিন। পানি ঝরিযে কড়াইতে ফুলকপির টুকরোগুলো ভেজে নিন। একই তেলে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, স্বাদমতো চিনি এবং খানিকটা টকদই দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল বের হলে এলে ভেজে রাখা ফুলকপির টুকরাগুলো দিয়ে দিন। এবার তেঁতুলের ক্বাথ, টমেটো পিউরি এবং স্বাদমতো লবণ মিশিয়ে নাড়াচাড়া করুন। নামানোর আগে মটরশুঁটিগুলো দিয়ে ভালভাবে মিশিয়ে ৩-৪ মিনিট রেখে নামিয়ে নিন। ভাতের সঙ্গে বেশ ভালো খেতে হবে এই কলি মনোলোভা।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে...
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা...
ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি...
লোডিং...

এলাকার খবর