সত্যিই আসছে ‘৪২০’ সিক্যুয়েল, কী বললেন ফারুকী?

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’। আজ বুধবার সকালে এটির সিক্যুয়েল আসছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে সেটি ভুল সংবাদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাসা করেছেন ফারুকী নিজেই।    

দুপুরে এক পোস্টে তিনি বলেন, ‘‘একটা বিষয়ে বিভ্রান্তি এড়ানোর জন্য এই পোস্ট। একটা পত্রিকায় ছাপা হইছে আমি ৪২০’র সিক্যুয়েল করছি। সত্য হইলো ৪২০’র কোনো সিক্যুয়েল আমরা করছি না। এটা পুরাই ভুল খবর। আসল খবর কি সেটা সময় হলে আমরাই জানাবো! জাগ দিয়ে কাঁঠাল পাকানোর দরকার নাই।’’

তার মানে সিক্যুয়েল আসছে না। তবে এই সময়ের আলোচিত অভিনেতা মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, নাসির উদ্দিন খান, জায়েদ খান ও আশুতোষ সুজনকে নিয়ে নতুন কিছু করছেন ফারুকী। সেই বিষয়টি জানতে হলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

এদিকে, মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন এই নির্মাতা। রয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও তাঁদের মেয়ে ইলহামও। আগামী ৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে এটির।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর