দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে ফরিদপুর-৩ আসনে মনোনয়ন পাননি তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আসনটিতে মনোনিত প্রার্থী হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের নাম প্রকাশ করা হয়েছে।
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এর আগে ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনে ১১ জন আওয়ামী লীগের প্রার্থী নৌকার মনোনয়ন কিনেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ফরিদপুর-৩ আসনটিতে নির্বাচিত হন। এ ছাড়া তিনি নবম ও দশম সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২০ সালের জুন মাসে আইন শৃঙ্খলাবাহিনীর এক বিশেষ অভিযানে তার আস্থাভাজন কিছু নেতাকর্মীদের আটক করা হয়। তার পর থেকে তিনি আসনটিতে আর আসেন না। এছাড়া অসুস্থতা জনিত কারণে বর্তমানে তিনি সুইজারল্যান্ডে মেয়ের কাছে অবস্থান করছেন।


সাবেক আইজিপিকে হটিয়ে মনোনয়ন পেলেন সাবেক অতিরিক্ত ডিআইজি
