ইরানের ফজর উৎসবে জয়ার ‌‘ফেরেশতে’

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:৪০ এএম

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’। এরই মধ্যে এটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি এবার ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ৪২তম আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে এটি। 

সি মোর্গ ব্লুরিন পুরস্কারের প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়বে ফেরেশতে। মঙ্গলবার (৯ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে সিনেমাটির সংশ্লিষ্টরা এমনটাই জানিয়েছেন।  

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী প্রমুখ। এর গল্প রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ ও চলচ্চিত্রটির পরিচালক মুর্তজা অতাশ জমজম।

সিনেমাটির আরেকটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সিনেমাটি নিয়ে এই নির্মাতার ভাষ্য, ‌‘ছবিটি একটি ইরানি সিনেমা, তবে গল্পটা বাংলাদেশের।’

উল্লেখ্য, চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি। এবার অসংখ্য নামিদামি চলচ্চিত্রকার তাঁদের চলচ্চিত্র নিয়ে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে জয়াদের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে জয়ার এই ছবি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর