বটগাছের মগডালে উঠে লাফালাফি করছিলেন তিনি, ফায়ার সার্ভিসের ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার দিকে তাঁকে উদ্ধার করে। 

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম

নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার দিকে তাঁকে উদ্ধার করে। 

গতকাল বুধবার গুরুদাসপুর উপজেলার চাঁপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামের কবরস্থানের পাশের বটগাছে এই ঘটনা ঘটে। এ ঘটনা দেখতে গ্রামের শত শত মানুষ ভিড় জমায় বটগাছের তলায়।

স্থানীয়রা জানান, মকিমপুর গ্রামের দানেশ খাঁর ছেলে হাসান আলী খাঁ একজন মাদকাসক্ত। বেশ কয়েক দিন ধরে এলাকায় তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। হঠাৎ বুধবার সকালে তিনি গ্রামের কবরস্থানের পাশের বিশাল বটগাছের মগডালে উঠে পড়ে এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে পরিবারের লোকজন, পরে প্রতিবেশীরা তাঁকে গাছ থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা বটগাছের নিচে জাল বিছিয়ে নানাভাবে তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। এভাবেই সারা দিন পার হয়ে গেলে তাকে নামানো যাচ্ছিল না। 
এরপর সন্ধ্যার দিকে তাঁর পছন্দের খাবার কলা, বিস্কুট বটগাছের ডালে রেখে দেওয়া হয় এবং তাঁকে হ্যান্ডমাইকে খাবার খাওয়ার জন্য বলা হয়। কিন্তু তবুও নিচে নামছিলেন না তিনি। 

এভাবে এক সময় ক্ষুধার্ত হয়ে পড়লে খাবারের লোভে নিচের ডালে আসতে শুরু করলে ফায়ার সার্ভিসের কর্মীরা কৌশলে হাসানকে ধরে ফেলেন। পরে পুলিশের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাটোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকতার হোসেন বলেন, ‘বেলা ১১টার দিকে খবর পাওয়ার পরপরই হাসান খাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করি। দীর্ঘ ৭ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যার দিকে তাঁকে কিছু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হই।’

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরির সময় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তদের ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের...
নাটোর থেকে মাছবাহী একটি মিনি ট্রাক সিংড়া মাছ আড়তে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে রাখেন চালক। এ সময় অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা মারলে ট্রাকে থাকা...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর