১০০ কোটির বাড়ি, ১০টির বেশি গাড়ি, কত সম্পদের মালিক হৃতিক?

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম

২৬ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন হৃতিক রোশন। বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‌‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবি দিয়ে ২০০০ সালে অভিষেক হয় তাঁর। ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘ধুম’, ‘কাইটস’, ‘কৃশ’, ‘যোধা আকবর’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‌‘মুঝসে দোস্তি কারোগা’সহ আরও বেশি কিছু সুপারহিট সিনেমা। আজ সেই ‘গ্রিক গড’খ্যাত অভিনেতার জন্মদিন। ৫০ বছর পূর্ণ হলো তাঁর। বিশেষ দিনটিতে ভক্ত ও পরিবারের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। 

একটা সময় রাকেশ-পুত্রর গায়ে সেঁটে দেওয়া হয়েছিল ‘ওয়ান ফিল্ম হিরো’ তকমা। অর্থাৎ একটা ছবিই সাফল্য পায় যে নায়কের! পরিচালক-প্রযোজকরাও রাজি ছিলেন না হৃতিককে নিয়ে কাজ করতে। তবে ভাগ্য বদলে দিয়েছিল ‌কোয়ি মিল গ্যায়া সিনেমাটি। রাতারাতি নাম উঠে গিয়েছিল বলিউডের শীর্ষ নায়কদের তালিকায়। এরপর থেকেই ইন্ডাস্ট্রিতে দ্যুতি ছড়াচ্ছেন তিনি।   

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, মোট ৩ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হৃতিক। বলিউড অভিনেতাদের মধ্যে তাঁর বাড়ি মুম্বাইয়ের একটি দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। অভিনেতার বাড়ি জুহু ভার্সোভা লিংক রোডে। ৩৮ হাজার বর্গফুটে তাঁর বাড়িটি তৈরি। তথ্য অনুসারে, অভিনেতার এই বাড়ির বর্তমান বাজার মূল্য ১০০ কোটি।

মুম্বাইয়ের জুহু ভার্সোভা লিংক রোডের বাড়িতে হৃতিক। ছবি: সংগৃহীত

হৃতিকের রয়েছে বিলাসবহুল গাড়ির শখ। জানা যায়, ১০টিরও বেশি দামি গাড়ি রয়েছে তাঁর। অভিনেতা রোলস-রয়েস ঘোস্ট সিরিজ ২-এর মালিক, যার দাম ৭ কোটি টাকা। এ ছাড়া তাঁর কাছে রয়েছে অডি, মার্সিডিজ ও পোর্শের মতো ব্র্যান্ডের একাধিক গাড়ি।

শুধু তা-ই নয়, দামি ঘড়ির শখও রয়েছে হৃতিকের। বিলাসবহুল ঘড়ি সংগ্রহ করা তাঁর নেশা বলা যায়। এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর ঘড়ির সংগ্রহ নিয়ে তথ্য ফাঁস করেছিলেন। জানান, বিভিন্ন দামি ব্র্যান্ডের ঘড়ি রাখেন তিনি।

এ ছাড়া হৃতিকের অনেকগুলো জিম রয়েছে। ভারতে ১১টি ছাড়াও বিভিন্ন দেশেই তাঁর এই ব্যবসা রয়েছে। সেখান থেকে আয় হয় মোটা অংক। একই সময়ে, অভিনেতা ২০১৩ সাল থেকে চালু করেছেন নিজের পোশাক ব্র্যান্ডও।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম অভিনেতাদের একজন হৃতিক। বর্তমানে অভিনেতা একটি ছবির জন্য কমপক্ষে ৩৫ থেকে ৭০ কোটি রুপি পারিশ্রমিক নেন। সিনেমা ছাড়াও তিনি মোটা অংকের টাকা আয় করেন এনডোর্সমেন্ট থেকে। একটি বিজ্ঞাপনের জন্য আট থেকে দশ লাখ টাকা নেন বলে সূত্রের খবর। এদিকে, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে হৃতিকের ‌‘ফাইটার’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে থাকার ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় আলোচনা—কে এই তরুণী? পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী...
বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স...
শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে এক দারুণ সিনেম্যাটিক উৎসব। ঢাকার দর্শকের মাঝে নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে সিনেপ্লেক্সের পর্দায় একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সম্পূর্ণ...
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজোন্তি-তে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত...
দখল ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ বাদ রেখেই করতোয়া নদী খনন প্রকল্প অনুমোদন করেছে পানি উন্নয়ন বোর্ড। হুমকির মুখে পড়া নদীটি রক্ষায় পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে গেলে ১০ বছর আগে বেশ...
রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে সহজ অর্থায়ন নিশ্চিত করতে ইডিএফ ঋণের পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তে বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য খাতের রপ্তানিকারকেরা নির্ধারিত সীমার...
শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্থ হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত...
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, ২০২৫ সালে গড়ে তোলা দেড় বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনের ১৫ শতাংশের বেশি প্রকল্প এখন সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ৪০০...
লোডিং...

এলাকার খবর