দখল-দূষণ রোধের পদক্ষেপ বাদ রেখেই করতোয়া নদীর খনন প্রকল্প অনুমোদন

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

দখল ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ বাদ রেখেই করতোয়া নদী খনন প্রকল্প অনুমোদন করেছে পানি উন্নয়ন বোর্ড। হুমকির মুখে পড়া নদীটি রক্ষায় পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে গেলে ১০ বছর আগে বেশ কিছু নির্দেশনা দেন আদালত। তবে সম্প্রতি অনুমোদন পাওয়া প্রকল্পে দখল-দূষণ রোধের বেশি কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাদ পড়েছে, অভিযোগ সচেতন নাগরিকদের।

১৯৮৮ সালের বন্যার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্লুইস গেট নির্মাণ হলে কমে যায় করতোয়া নদীর পানি প্রবাহ। আর গত কয়েক দশকের দখল-দূষণে অস্তিত্ব হারানোর মুখে এই নদী। 

করতোয়া নদী রক্ষায় ২০১৫ সালে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা। আদালতের নির্দেশনার আলোকে প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব করে পানি উন্নয়ন বোর্ড। তবে গত ১৬ জুন অনুমোদন হওয়া ১ হাজার ৯৪ কোটি টাকার প্রকল্পে বাদ পড়েছে শহরে নদীর দুই তীরে ড্রেনেজ ব্যবস্থা, ইটিপি, ওয়াকওয়ে, পানি নিয়ন্ত্রণ অবকাঠামোসহ অন্তত ৭টি কম্পোনেন্ট। 

এ বিষয়ে বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘খুলশীতে স্লুইস গেট অপসারণ, নদীর তলদেশের গভীরতা আরও সাড়ে ৩ মিটার বাড়ানো এবং প্রশস্ততা ৩০ মিটার থেকে ৩২ মিটার পর্যন্ত করার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।’

বগুড়ায় এই করতোয়া নদীর তীরেই আড়াই হাজার বছর আগে গড়ে উঠে পুণ্ড্রু নগর বা মহাস্থান গড়। নদীর পানিপ্রবাহ ফিরলে কৃষি ও যোগাযোগে সুবিধার পাশাপাশি বন্যা ও নদী ভাঙন নিয়ন্ত্রণে আসবে।

দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউসহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪ শতাংশ ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও...
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
লোডিং...

এলাকার খবর