মজার নাশতা হানি চিলি ক্যাবেজ বল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম

নাশতায় ভিন্ন স্বাদ দিতে বাড়িতে বানাতে পারেন হানি চিলি ক্যাবেজ বল। ঝামেলা ছাড়াই বানাতে পারেন মজার এই আইটেমটি। ভিন্ন স্বাদের নাশতার এই রেসিপি দিয়েছেন সর্মিলা আখতার

উপকরণ: ছোট বাঁধাকপি ১টা (কুচনো), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা ১ ইঞ্চি (কুরনো), পেঁয়াজ ২ টেবিল চামচ (কুচনো), আদা ১ টেবিল চামচ (কুচনো), মধু ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, সেসামি সিডস ২ টেবিল চামচ, পানি ২-৩ টেবিল চামচ এবং ভাজার জন্য তেল ১ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে বাঁধাকপি ৩০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে নন। এবার একটা মিক্সার বোলে রাখুন। তাতে কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি থেকে ছোট ছোট বলের আকারে গড়ুন। একটা ফ্রাইপ্যানে তেল গরম করে বাঁধাকপির বলগুলোকে ভেজে তুলে নিন। একই প্যানে এবার আরও একটু তেল দিয়ে তাতে আদা কুচি, পেঁয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে চিলি ফ্লেক্স, টমেটো সস, সয়া সস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর এতে স্বাদমতো লবণ ও মধু দিয়ে, ভাজা বলগুলো দিন। নাড়াচাড়া করে বলগুলোতে ভাল করে সস কোট করে নিন। উপর থেকে সেসামি সিডস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন হানি চিলি ক্যাবেজ বলস।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
লোডিং...

এলাকার খবর