মা হচ্ছেন ইয়ামি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম

বলিউডের সুখী দম্পতি হিসেবে ইতিমধ্যে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম ও নির্মাতা আদিত্য ধর। দ্বিতীয়বারের মতো তাঁরা জুটি বেঁধেছেন ‌‘আর্টিকেল ৩৭০’ ছবিতে। এর চিত্রনাট্যকার আদিত্য, অভিনয়ে ইয়ামি। আর সিনেমাটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এলো তাঁদের দুই থেকে তিন হওয়ার সুখবর। বিয়ের তিন বছরের মাথায় মা হতে চলেছেন ইয়ামি।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে স্বামীর হাত ধরেই হাজির হন অভিনেত্রী। সাদা ঢিলে গাউনের ওপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোট পরেছিলেন ইয়ামি। হবু মা-বাবার মুখে হাসির ঝলক। অনুষ্ঠানে আদিত্য বলেন, ‘এই ছবিটা আমাদের ফ্য়ামলি অ্য়াফেয়ার। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে। আর হ্য়াঁ, বেবি আসছে। দারুণ সময়, যেভাবে ছবিটা ঘটল। আর আমরা জানতে পারলাম সন্তানের কথা।’

বরের হাত ধরে মঞ্চে উঠেন ইয়ামি। ছবি: সংগৃহীত

জানা যায়, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ইয়ামি। সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সন্তানকে নিয়ে কথা বলার সময় তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল খুশির ছটা। অভিনেত্রী বলেন, ‘এই ছবির শুটিংটা আমার কাছে মানসিকভাবে খুব কঠিন ছিল। এটা নিয়ে একটা থিসিস লিখতে পারি। আর যদি মাতৃত্ব নিয়ে জানতে চান। এইটুকুই বলব জানি না আদিত্য আমার পাশে না থাকলে কী হত!’

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই বরের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন ইয়ামি। সেখানে ওড়না দিয়ে পেটের সামনের অংশ ঢেকে রেখেছিলেন নায়িকা। তারপর থেকেই অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন চাউর হয়। অবশেষে ভালোবাসার মাসেই সুখবর জানিয়ে দিলেন তাঁরা।

২০২১ সালের ৪ জুন হিমাচল প্রদেশে সাদামাটা বিয়ে সারেন ইয়ামি-আদিত্য। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেটে তাঁদের মন দেওয়া-নেওয়া। তারপর সোজা বিয়ের পিঁড়িতে তারকাযুগল।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর