চোখের ছানি কোন কোন ঝুঁকির কারণ?

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭ এএম

চোখ দিয়ে আমরা এই দুনিয়ার সবকিছু দেখি। চোখ আলোর উপস্থিতি বা অনুপস্থিতির পার্থক্য করতে পারে। চোখের নানা ধরনের অসুখের মধ্যে ছানি পড়া একটি। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখে ছানি পড়া শুরু হয়।  ৪০ বছর বয়সের পর থেকে চোখের লেন্সের গাঠনিক পরিবর্তনের কারণে ছানি রোগ দেখা দেয়।

এ ছাড়া গর্ভবতী মা প্রথম তিনমাসে রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে গর্ভস্থ শিশুটি কনজেনিটাল রুবেলা সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। যার ফলে শিশু জন্মগত ছানি রোগে আক্রান্ত হয়। 

ঝুঁকি
চোখে ছানি রোগ অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। চোখের সুস্থ লেন্সটি বাইরে থেকে আসা আলোক রশ্মি অভ্যন্তরীণ স্তর রেটিনায় প্রতিসরণ করে এবং ফোকাস করে। ফলে বস্তুর একটি পরিষ্কার ইমেজ তৈরি হয়। ছানি আক্রান্ত রোগীর ক্ষেত্রে স্ফটিক লেন্সটি অস্বচ্ছ হয়ে যাওয়ায় এতে বিঘ্ন ঘটে এবং নানা জটিলতা দেখা দেয়। যেমন:
১. স্থায়ী অন্ধত্ব।
২. দৃষ্টিশক্তি লোপ পাওয়া।
৩. দৃষ্টিসীমায় অস্পষ্ট প্রতিচ্ছবি দেখা।
৪. একই বস্তুকে একাধিক দেখতে পাওয়া। 
৫. রাতে না দেখতে পাওয়া।
৬. উজ্জ্বল রঙের বস্তুকে ফ্যাকাশে কিংবা হলুদ দেখা।
৭. বারংবার চশমার পাওয়ার পরিবর্তন হওয়া।
৮. চোখের অন্তর্গত প্রেশার বৃদ্ধি পাওয়া।
৯. আলোর সংস্পর্শে চোখ থেকে পানি ঝরে পড়া এবং চোখ বন্ধ হয়ে আসা।

লেখক: চিকিৎসক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

আরও পড়ুন:
ছানি কী? চোখে ছানি পড়ে কেন?
চোখে ঝাপসা দেখছেন? জেনে নিন প্রতিকার  
চোখ লাল হলে যা করবেন 

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর