সেলুলয়েডে ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

ঢাকার অপরাধ দুনিয়ার এক সময়ের ত্রাস পিচ্চি হান্নান। ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল এই শীর্ষ সন্ত্রাসী। এবার তাকে নিয়ে টলিউডে তৈরি হচ্ছে সিনেমা। ‘হান্নান’ নামের এই ছবি পরিচালনা করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী।

বাণিজ্যিক ঘরানায় নির্মিতব্য এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের জয় চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন টলিউডের দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।

ইনডিপেনডেন্ট ডিজিটালের তরফে সম্প্রতি জয় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে এই ছবির বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। জানিয়েছিলেন, সব কিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

তবে কলকাতার স্থানীয় সংবাদমাধ্যম আজকালকে সিনেমাটির বিষয়ে নিশ্চিত করেছেন এর প্রযোজক অরিত্র দাস। তাঁর সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল। অরিত্র বলেন, ‘একদম মশালা সিনেমা যাকে বলে, সেটাই বানাতে চলেছি। রোমান্স আছে, থাকবে ভরপুর অ্যাকশনও। মুসলিম পরিবারের গল্প বলবে এই সিনেমা।’

তিনি জানান, ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই লুক সেট হবে। তারপর তিন মাসের মহড়া। এরপর মে মাসে ছবির শুট শুরু। ছবিতে এই তিন অভিনেতা ছাড়াও রয়েছে একঝাঁক তারকা অভিনেতা। প্রাথমিক কথা অনুযায়ী থাকতে পারেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, তপতী মুন্সি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর