অভিনেত্রী ‘পলাতক’, অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ আদালতের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

ফের বিপাকে প্রাক্তন সংসদ ও অভিনেত্রী জয়া প্রদা। এবার তাঁকে পলাতক ঘোষণা করেছে আদালত। শুধু তাই নয়, অবিলম্বে গ্রেপ্তার করে আগামী ৬ মার্চের মধ্যে হাজির করার নির্দেশনাও দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যমে জানা যায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত এই নির্দেশ দিয়েছে।

জয়া প্রদার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সিনিয়র প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি গণমাধ্যমকে জানিয়েছেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের জন্য এই প্রাক্তন সংসদ সদস্যের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়। এরপর একাধিকবার তাঁকে হাজিরার নির্দেশ দেন বিশেষ এমপি-এমএলএ কোর্ট। তবে অভিনেত্রী হাজিরা দেননি। যে কারণে তাঁর বিরুদ্ধে মোট ৭ বার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তার পরেও তাঁকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। 

আদালতকে পুলিশ জানিয়েছে, জয়া বারবার গ্রেপ্তারি এড়িয়ে যাচ্ছেন। তাঁর সবক’টি ফোন বন্ধ পাওয়া গেছে বারবার। এই বিষয়টি আদালতে উঠলে বিচারক শোভিত বনসাল জয়া প্রদাকে পলাতক ঘোষণা করেন। রামপুরের পুলিশ সুপারকে বিচারক নির্দেশ দেন আগামী ৬ মার্চের মধ্যে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে।

এর আগে সিনেমা হল কর্মীদের দায়ের করা মামলায় জয়া প্রদাকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছিলেন আদালত। ২০২৩’র আগস্টে এই প্রাক্তন সংসদ সদস্যকে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন চেন্নাইয়ের আদালত। এই প্রদেশে জয়ার মালিকানাধীন একটি সিনেমা হল রয়েছে। যেটির নাম ‘রাম কুমার ও রাজা বাবু’। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স (ইএসআই) না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই হলের কর্মীরা। পাশাপাশি অভিনেত্রীকে একবার ৫০০০ টাকা জরিমানা করা হয়েছিল। চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় এই শাস্তি পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ ও ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন জয়া প্রদা। পরে দল থেকে তিনি বহিষ্কৃত হন। এরপর ২০১৯ সালে বিজেপি’র প্রার্থী হয়ে ফের নির্বাচনে লড়েছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর