সংস্কারের আলোচনা করতে ঢাকা আসছে আইএমএফ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম

সংস্কারের আলোচনা করতে চলতি মাসে ঢাকা সফরে আসবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের একটি বিশেষজ্ঞ দল। আগামী ৪ তারিখ থেকে ১৭ তারিখ, দুই সপ্তাহের জন্য এই দল কর আদায় বাড়ানো ও সহজে কর দেওয়ার উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। 

জানা গেছে, দেশের রাজস্ব খাত সংস্কারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই সফরে। দেশের রাজস্ব আদায় বাড়ানোসহ করদাতারা যাতে সহজে কর দিতে পারেন, এসব বিষয়েই সহযোগিতা দেবে সংস্থাটি। 

আইএমএফের এই দলটিতে তিনজন বিশেষজ্ঞ থাকবেন। তাঁরা হলেন, আইএমএফের আর্থিকসংক্রান্ত বিভাগের রাজস্ববিশেষজ্ঞ ডেভিড রবার্ট ওয়েন্টওয়ার্থ, অরবিন্দ মোদি ও ডেভিড উইলিয়াম বার।

এনবিআরের কর্মকর্তারা জানান, তাদের সঙ্গে আইএমএফের বিশেষজ্ঞরা ৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত আলোচনা করবেন। তাঁরা ঢাকায় আসবেন ৩ মার্চ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগকে অনুরোধ করেছে এনবিআর। 

বাংলাদেশকে আইএমএফের ঋণ প্রদানে কয়েকটি শর্তের মধ্যে অন্যতম ছিল দেশের রাজস্ব খাতের সংস্কার।

আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন তিন বছর মেয়াদি কর্মসূচির আওতায় ৫০০ থেকে ৬০০ কোটি ডলার ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী...
আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে আবারও ভারতকে ছাড়াবে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২,৯১১ ডলার, ভারতের ২,৮১২ ডলার। রপ্তানি আয়, রেমিট্যান্স ও প্রবৃদ্ধিকে এর মূল কারণ...
আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের বেশ কিছু শর্তে এখনো সম্মতি দেয়নি বাংলাদেশ। এগুলোর নিষ্পত্তিতে আরও ১৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে বলে জানান অর্থমন্ত্রী। তিনি আশ্বাস দেন, কোনো অবস্থাতেই জনস্বার্থ...
বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। গতকাল শুক্রবার ওয়াশিংটনে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে একথা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর