পর্দায় একসঙ্গে শাহরুখ-সুহানা, পরিচালনায় আরিয়ান

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:৩২ পিএম

এ যেন ফ্যামিলি ড্রামা! সরি, ফ্যামিলি বিজ্ঞাপন। একসঙ্গে একই পর্দায় ধরা দিলেন কিং খান শাহরুখ ও তার মেয়ে সুহানা। আর পরিচালনায় আছেন ছেলে আরিয়ান। এ যেন অপেক্ষারও ইতি। 

দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খান একই ফ্রেমে আসবেন। অবশেষে সেই দিন হাজির। 

বিশ্ব নারীদিবসে সারপ্রাইজ় দিয়ে বসলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন যে ক্লিপিং।

আরিয়ান খানের ব্র্যান্ড ডিয়াভল বড় আন্তর্জাতিক সংস্থা ডিজনির সঙ্গে যুক্ত হতে চলেছে। সেই সুখবর ঘোষণা করতেই এক ফ্রেমে হাজির হতে দেখা গেল কিং ও সুহানাকে। মেয়ের পাশে দাঁড়িয়ে শাহরুখের এদিন মেজাজই ছিল আলাদা। আর ক্যামেরার পেছনে ছেলে আরিয়ান। পরিচালনার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন আরিয়ান। অন্যদিকে, সিনেপাড়ায় ইতিমধ্যেই অভিষেক হয়েছে সুহানা খানের। ওটিটি-র হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন তিনি।

এদিকে, শাহরুখ খান ছেলের পরিচালনায় আগেই করেছেন কাজ। আরিয়ানের সংস্থার প্রথম বিজ্ঞাপনেই কিং ছিলেন মুখ। এবার সঙ্গে যুক্ত হলেন সুহানা। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর