‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ/ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...’ গানটি একটা সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। শ্রোতানন্দিত এ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা। তিনি আজ (১২ মার্চ) মারা গেছেন (ইন্না লিল্লাহ...রাজিউন)। ৫৩ বছর বয়সী এ গীতিকার গান লেখার পাশাপাশি স্থানীয় মঞ্চনাটকেও পরিচিত মুখ। অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিত্রে।

তাঁর মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন ওয়াদুদ রঙ্গিলার ভায়েরা জামিল হোসেন সরকার। তিনি বলেন, ‘গীতিকার চার দিন আগে স্ট্রোক করেছিলেন। আজ সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ওয়াদুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। স্ট্রোকের পর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

উল্লেখ্য, লোককাহিনি নিয়ে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী’। এর মূল চরিত্র খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে অভিনয় করেন ওয়াদুদ। এরপর তিনি চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি একাধিক ছবির নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার ছিলেন। তিনি নাটক ও কবিতাও লিখতেন। 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর