রোজায় হৃদরোগীরা যেভাবে সুস্থ থাকবেন

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:৫৯ এএম

শুরু হয়েছে রমজান মাস। রোজা পালন করা অনেক দিক থেকেই স্বাস্থ্যের জন্য উপকারী। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও রোজা পালন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে কিছু বিশেষ সাবধানতা মেনে চলা প্রয়োজন। এ ক্ষেত্রে নিচের নির্দেশনাগুলো মেনে চলা যেতে পারে।

১. সুস্বাদু নয়, রমজানে সুষম খাদ্যাভাস মেনে চলতে হবে। যেহেতু সময়টা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। একটি লম্বা সময় না খেয়ে থাকতে হয়। তাই সাহরিতে এমন খাবার নির্বাচন করা প্রয়োজন, যা শরীরে পুষ্টি এবং শক্তি জোগাবে। এজন্য সাহরিতে সাধারণ চালের তৈরি ভাতের পরিবর্তে লাল চালের তৈরি ভাত কিংবা লাল আটার রুটি খাওয়া যেতে পারে। এসব খাবার হজমে হতে সময় লাগে।

২. সারাদিন রোজা রাখার পর ইফতারিতে বেশি খাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়। ইফতারিতে ভাজাপোড়া জাতীয় খাবার কম খেয়ে শরবত, ফলমূল বেশি রাখা প্রয়োজন। কেননা অতিরিক্ত তেলযুক্ত খাবারে থাকে কোলেস্টেরল, যা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি বিশেষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলের মধ্যে খেজুর খুবই উপকারী, খেজুর আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। এতে রয়েছে আঁশ এবং ক্যালরি যা সারাদিনের ক্যালরি ঘাটতিও অনেকাংশে পূরণ করবে এবং কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে। ফলের মধ্যে রাখা যেতে পারে আঙুর, আপেল, বেদানা, তরমুজ ইত্যাদি।

৩. যেহেতু রোজার মাসে সারা দিন পানি পান করা হয় না, তাই ইফতারিতে পানির প্রতি বিশেষ চাহিদা থাকে। তবে এ ক্ষেত্রে চিনির শরবতের কিংবা ফলের জুসের পরিবর্তে ডাবের পানি রাখা যেতে পারে। ফলের জুস, লেবুর শরবত এগুলোতে উচ্চমাত্রার ক্যালরি ও কৃত্রিম চিনি থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে জটিলতা সৃষ্টি করতে পারে।

৪. অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। কেননা মাত্রাতিরিক্ত লবণ রক্তের চাপ বাড়িয়ে দিয়ে হৃদ্যন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে।

৫. সাহরি কিংবা ইফতারিতে প্রতিদিন আঁশযুক্ত খাবার অবশ্যই রাখা প্রয়োজন। কেননা আঁশযুক্ত খাবার রক্তের শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এ ছাড়া রক্তে অতিরিক্ত কোলেস্টেরল কমাতেও সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

৬. খাবার গ্রহণের পর হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই রোজা ভাঙার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি অথবা ব্যায়াম করা প্রয়োজন। এ ক্ষেত্রে তারাবির নামাজের পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে।

৭. আপনার যদি হৃদ্রোগের সমস্যা থেকে থাকে, তবে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করে রোজা পালন করতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

৮. হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের ওষুধ সেবনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে রমজান মাসে অবশ্যই রোগীকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের সময় মিলিয়ে নেওয়া প্রয়োজন। কোনোক্রমেই ওষুধ সেবন করা থেকে বিরত থাকা যাবে না।

লেখক: প্রভাষক, আনোয়ার খান মডার্ন হাসপাতাল

আরও পড়ুন:

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর