বাসায় ফিরলেন খালেদা জিয়া

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:০৬ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’য় তিনি ফেরেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডাম হাসপাতাল ভর্তি ছিলেন। মেডিকেল বোর্ড সেসব পরীক্ষা-নিরীক্ষা দিয়েছিলেন তা শেষ হওয়ার পর মেডিকেল বোর্ড বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। রাতে ৮টা ১০ মিনিটে বাসায় ফিরেছেন তিনি।

এছাড়া মেডিকেল বোর্ড আবারও বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ কার হয়েছে বলেও জানান ডা. জাহিদ।

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন।

উল্লেখ্য, সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিসহ ফুসফুস, লিভার, কিডনির সমস্যায় ভুগছেন। 

গত বছরের ৯ আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা মহল চেস্টা করছে দেশে অস্থিতিশীলতা তৈরির করবার। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ...
বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে জনগণ। তাই এটি আর কোন দলের নয়, বরং মানুষের ইশতেহার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে...
দোয়া-মাহফিলসহ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন...
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর