গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ তাওহীদ (৭) নামে আরো এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে (এসডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে গত বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশু তাওহীদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে সজল মিয়া সন্তান। বর্তমানে গাজীপুর কোনাপাড়া তেলিরচালা এলাকায় সে তার পরিবারের সাথে থাকতো। শিশু তাওহীদের মা সুমাইয়া আক্তার গার্মেন্টস কর্মী ও বাবা তাকওয়া একজন গাড়িচালক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে (এসডিইউ) তাওহীদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে ১১ জনের মৃত্যু হলো।
তিনি আরো জানান, এই ঘটনায় শুক্রবার থেকে সোলাইমান মোল্লা, মনসুর আলী শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম,মোতালেব, মো. সোলায়মান, রাব্বি ও তাওহীদ নামে এই পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।


গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩৫
