ওয়াইজ ঘাটে পিস হিসেবে বিক্রি হচ্ছে তরমুজ 

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:২৪ এএম

রাজধানীর ওয়াইজ ঘাটে তরমুজ বিক্রি হচ্ছে পিস হিসেবে। সেই তরমুজ কারওয়ান বাজারসহ সব জায়গায় বিক্রি হচ্ছে কেজি হিসেবে। অথচ এটি বেআইনি। এ ছাড়া ওয়াইজ ঘাটে পাঁচ থেকে থেকে সাত কেজির একটি তরমুজের দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা। সেটি খুচরা ক্রেতাকে কেজি দরে কিনতে হচ্ছে চার থেকে পাঁচ শ টাকায়। এটি দৃশ্যমান হলেও কোনো অভিযানে প্রভাব পড়েনি।

ঢাকায় সব তরমুজ আসে বিভিন্ন জেলা থেকে। সবচেয়ে বড় তরমুজের আড়ত রাজধানীর ওয়াইজঘাটে। সেখান থেকে কারওয়ান বাজারের পাইকাররা তরমুজ কেনেন। খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে কিনে বিক্রি করে সাধারণ মানুষের কাছে।

ওয়াইজ ঘাটে ১০০ পিস তরমুজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকায়। অর্থাৎ একটির দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা। যেগুলোর একেকটির ওজন পাঁচ থেকে সাত কেজি।

সদরঘাটের এক পাইকারি ব্যবসায়ী জানান, ২৮ হাজার টাকায় ১০০ পিস তরমুজ বিক্রি করলে লেবার খরচসহ এক পিস তরমুজের দাম পড়ে ৩০৮ টাকা।

আরেক ব্যবসায়ী বলছেন, কারওয়ান বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আড়তদার সেজে কেজি দরে তরমুজ বিক্রি করছে, যা সম্পূর্ণ বেআইনি।

‌ওয়াইজ ঘাট থেকে পিস হিসেবে কেনা তরমুজ কারওয়ান বাজারে কেজি দরে খুচরায় বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। এতে সাত কেজির একটি তরমুজের দাম পড়ছে ৫০০ টাকা।

খুচরা ব্যবসায়ীরা বলছে, আড়তদারদের কাছ থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে বহন খরচ বেশি বলে, দাম বাড়তি।

তবে খুচরা বিক্রেতারা পাইকার ও আড়তদারদের দায়ী করলেও বাজার ঘুরে তার প্রমাণ পাওয়া যায়নি। তাই ক্রেতারা দোষ দিচ্ছে দুর্বল তদারকিকে। খেত থেকে তরমুজ সাধারণ মানুষের হাতে আসতে কয় হাত ঘুরছে তা জানাই রয়েছে। সব স্তরে নজরদারি বাড়ালেই দাম কমে আসবে বলে মনে করেন ক্রেতারা। তারা বলছেন, বাজার তদারকি ঠিকমতো হচ্ছে না বলে আগে যে দামে তরমুজ কেনা গেছে, এখন তার দাম দ্বিগুণ।

এ পরিস্থিতিতে তরমুজ না খেয়ে প্রতিবাদ জানাচ্ছে নগরবাসী। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখনও আশ্বাস দিচ্ছে দাম নিয়ন্ত্রণের।

সংস্থাটির মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান জানান, পাইকারি বাজার থেকে খুচরা বিক্রেতারা শ বা পিস হিসেবে তরমুজ কিনে ক্রেতাদের কাছে ঠিক এভাবেই বিক্রি করতে হবে। জাতীয় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম নিয়োগ বাতিলের দাবি আন্দোলনকারীদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেছেন, আন্দোলনকারীরা প্রকৃত আমানতকারী কিনা...
ঈদুল আজহার ছুটি চলমান থাকায় রাজধানীর বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য। সরবরাহ সংকটে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সবজির দাম। সেইসাথে মুরগির বাজারও চড়া। 
রাজধানীর পোস্তায় দ্বিতীয় দিনের মতো চলছে কাঁচা চামড়া সংগ্রহ ও বিক্রি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা ট্রাক ও ভ্যানে করে চামড়া নিয়ে আসছেন আড়তে।
সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬৫ হাজার পিচ কাঁচা চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন ট্যানারি কারখানা। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৪৮ হাজারের মতো এবং ছাগল ও ভেড়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর