হাসপাতালে ‘ফেলুদা’, বুকে বসল পেসমেকার

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকেই চিন্তায় ‘ফেলুদা’র ভক্তরা। অবশেষে জানা গেল, অভিনেতার বর্তমান অবস্থা।

ভারতীয় গণমাধ্যমে হাসপাতাল সূত্রে খবর, হার্টে ব্লকেজ ধরা পড়েছে সব্যসাচীর। চিকিৎসকরা তাঁকে দ্রুত পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেই মোতাবেক বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় অস্ত্রোপচার হয় তাঁর। বুকে বসানো হয়েছে পেসমেকার। রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।

নাতি-নাতনির সঙ্গেই সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন সব্যসাচী। সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। নিজে থেকে সব কিছুর তদারকিও করেছেন। কিন্তু নাতির এই অনুষ্ঠানের পরই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিকে, গত বছর ঢাকা চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন সব্যসাচী। জানিয়েছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। বলেছিলেন, ‘সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’ 

পরে অবশ্য অভিনেতা জানান, তাঁর মন্তব্যের ভুল বাখ্যা হয়েছে। পরবর্তীতে বলেছিলেন, ‘আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আবার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে—আমি অবসর নিচ্ছি কিনা, তখন ‘তাহলে তাই’ বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর