গরুর মাংসের কেজি ৮০০ ছুঁই ছুঁই, দাম বাড়ালেন খলিলও

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৪:৪৯ পিএম

ঈদ যতো ঘনিয়ে আসছে ততোই উত্তাপ বাড়ছে মাংসের বাজারে। বিশেষ করে গরুর মাংস আবারও চলে যাচ্ছে নিম্নবিত্তের নাগালের বাইরে। এতদিন ভরসা ছিল রাজধানীর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান। তিনিও এবার বাড়াতে বাধ্য হলেন মাংসের দাম। 

শাহজাহানপুরের খলিলের দোকানেও ১০০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৯৫ টাকা কেজিতে। এর কারণ হিসেবে হাটে গরুর দাম বাড়ার কথা বলছেন তিনি। অন্যদিকে বাজারেও এক কেজি মাংসের জন্য গুনতে হচ্ছে ৭৮০ টাকা পর্যন্ত।

বাজারের চেয়ে দাম কিছুটা কম বলে উপচে পড়া ভিড় ছিল খলিল গোস্ত বিতানে। পবিত্র রমজান মাসের ২৫ তারিখ পর্যন্ত ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছিলেন দোকানের মালিক মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। খলিল গোস্ত বিতানে রোজার প্রথম দিন থেকে তিনি ওই দামে মাংস বিক্রি শুরু করেন। তবে ১০ রোজা শেষ হওয়ার আগেই মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন তিনি। 

হঠাৎ করে কেজিতে ১০০ টাকা বাড়ায় ক্রেতাদের চোখেমুখে ছিল হতাশা। একটা সময় কম দামে মাংস বিক্রির জন্য হত্যার হুমকিও পেয়েছিলেন খলিলুর রহমান। এবার দাম বৃদ্ধির কি কারণ জানতে চাইলে তিনি বলেন, গরুর হাট চড়া তাই বাড়াতে হয়েছে দাম। 

খলিলুর রহমান বলেন, ‘কোনো হুমকি নয়, গরুর দামটা অতিমাত্রায় বাড়তি। এ জন্য বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। আসলে আমরা চেয়েছিলাম গরুর মাংসের কেজি ৫০০ টাকা করে বিক্রি করতে। এটা এখনো সম্ভব। সরকার যদি শুধু ১০ দিনের জন্য ভারতীয় গরু আমদানির অনুমতি দেয়, তাহলে ৫০০ টাকা কেজি বিক্রি করা সম্ভব।’   

রাজধানীর অন্যান্য বাজারেও একই অবস্থা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজিতে। কয়েকজন ক্রেতা বলেন, এই দাম তো মধ্যবিত্তের নাগালের বাইরে। এ বিষয়ে সরকারের তদারকি করা উচিত।   

তবে খাসির মাংসের দামে নেই তেমন কোনো পরিবর্তন। বিক্রি হচ্ছে আগের সেই ১২০০ টাকা কেজিতে।

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬৫ হাজার পিচ কাঁচা চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন ট্যানারি কারখানা। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৪৮ হাজারের মতো এবং ছাগল ও ভেড়ার...
রাজধানীর পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। ট্রাক, ভ্যান ও পিকআপে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া বিক্রির জন্য নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। প্রতিটি গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে ৩০০...
ঢাকা ও চট্টগ্রামের বিজিএমইএভুক্ত ৯৭ শতাংশের বেশি পোশাক কারখানায় এপ্রিলের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। একই সঙ্গে প্রায় ৮৮ শতাংশ কারখানায় ঈদের বোনাসও দেয়া হয়েছে। তবে ১১টি কারখানায়...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর