উপজেলা নির্বাচন সুষ্ঠু করাই কমিশনের লক্ষ্য: ইসি হাবিব

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। শনিবার বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব খান বলেন, ‘অতীতের ভুলভ্রান্তি সংশোধন করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সুন্দর ও উদাহরণমূলক নির্বাচন উপহার দিতে আলোচনা হয়েছে। সকলে নির্বাচন কমিশনকে আস্বস্ত করেছে অতীতে যতটা নির্বাচন করেছে, তার চেয়েও যেন আরও ভালো হয়। সকলের সহযোগিতা পেলে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।’

কমিশনার আরও বলেন, ‘উপজেলা নির্বাচনে প্রার্থী যত প্রভাবশালী হোক না কেন, নির্বাচনে আইনকানুন শতভাগ মেনে চলতে হবে। সরকার আমাদের ওপর আস্থাশীল। এরই মধ্যে বেশকিছু নতুন আইন পাস হয়েছে। সাংবাদিকদের যদি কেউ হুমকি দেয় বা হামলা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। 

আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলা এবং পিরোজপুরের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক...
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ সময় আজ রোববার। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন...
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর