মস্কো চলচ্চিত্র উৎসবে মনোজের ছবি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম

৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হলো বাংলাদেশের কোনো স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ‘হইতে সুরমা’ নামের এই ছবি নির্মাণ করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক ও সুব্রত সরকার। গত বছরের এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তাঁরা। গাইড হিসেবে ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা-কবি সানাল কুমার শশীধরন।

সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী তাহিরপুর উপজেলার শনির হাওর এবং এর আশপাশের এলাকায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে উল্টো প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, সেটা নিয়েই ব্যঙ্গাত্মক এই চলচ্চিত্র। 

হইতে সুরমা’র পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস, মনজু তালুকদারসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন সুপ্তক, সংগীত করেছেন সায়ন্তন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে হয়েছে ছবিটির সম্পাদনা। আগামী ২২ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শিত হবে।

জানা গেছে, মস্কো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির পক্ষে উপস্থিত থাকবেন প্রযোজক বিবেশ রায়, সহপ্রযোজক অসিম আলতোখাইস ও অভিনেতা-পরিচালক মনোজ প্রামাণিক।

এর আগে রাশিয়ার এ উৎসবের ৪৪তম আসরে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘আদিম’ ও ৪৫তম আসরে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ প্রদর্শিত হয়েছিল। এর মধ্যে আদিম জিতে নিয়েছিল দুটি বিভাগে পুরস্কার।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর