কুকি-চিনের সদস্যদের ছবিসহ নামের তালিকা আছে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পিএম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের ছবিসহ তালিকা তাদের কাছে আছে। আর এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংখ্যা অন্তত ৪ শ। এসব সদস্যদের বেশিরভাগ সশস্ত্র। 

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুকি-চিনের সদস্যদের হাতে একে-৪৭ সেভেনের মতো অস্ত্র রয়েছে। এরা ট্রেনিং নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। আর এদের প্রধান নাথান বম দেশের বাইরে থেকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নির্দেশনা দিচ্ছেন।

এদিকে বান্দরবানের রুমা ও থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন দ্বারা ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও গোলাগুলির পর তল্লাশি অব্যাহত রেখেছে যৌথবাহিনী। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে পুরো বান্দরবানে। এ পাহাড় এলাকা এড়িয়ে চলছেন অনেকেই। 

ইতোমধ্যে কেএনএফের বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী চেওসিম বমকে শহরতলির শ্যারণপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, অস্ত্রধারী কুকি-চিনের সদস্যদের ছবিসহ তালিকা আছে তাদের কাছে। গোষ্ঠীটির প্রধান পলাতক নাথান বম দেশের বাইরে। গোয়েন্দা তথ্য বলছে, তার সর্বশেষ অবস্থান ছিল নেদারল্যান্ডস। 

পাহাড়ে গোপন আস্তানায় জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার আল ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় নাথানের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর