বিয়ে পূবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে: বুবলী

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০২:২৯ পিএম

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। এবারের ঈদে বড় পর্দায় আসছে নায়িকার দুটি ছবি—‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’।

অন্যদিকে তিনি শীর্ষ নায়ক শাকিব খানের স্ত্রী। এবার শুধু ছবি নিয়ে নয়, ঈদের আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমালোচনা-গুজবের সোজাসাপটা উত্তর দিয়েছেন অভিনেত্রী। ‘বলা না-বলা’ নামের অনুষ্ঠানে এসেছেন নাগরিক টেলিভিশনের পর্দায়। এরই মধ্যে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে। সেখানে নিজের, শাকিব খান-অপু বিশ্বাস এবং দুই ভাই বীর ও জয়কে নিয়ে নানা ধরনের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা। মঙ্গলবার প্রচারিত হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এবার তিনি বিয়ে নিয়ে মুখ খুলেছেন। 

তাদের বিয়ে নিয়ে নানা ধোঁয়াশার উত্তর দিয়েছেন। বুবলী শাকিবের স্ত্রী, এটার কোনো প্রমাণ নেই, সমালোচকদের এই মন্তব্যের জবাবে নায়িকা বলেন, ‘আমাদের বিয়ে পূবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ৬-৭ বছর। পূবাইলে আমাদের সংসার ছিল। ওখানকার সবাই জানেন। কাছের ডিরেক্টর-প্রোডিউসার সবাই জানেন। আর যা ছড়ানো হচ্ছে, তার আসলে কোনো ভিত্তি নেই। সবটাই গুজব।’ 

মোহরানার প্রসঙ্গে বুবলী বলেন, বিয়ের কিছুদিন পরই মোহরানা শোধ করে দিয়েছেন শাকিব। বিয়ের পর তাজমহল-আজমির শরিফ যাওয়া হয়েছে। আমরা যেহেতু ব্যস্ত থাকি, সেহেতু যখন একসঙ্গে বসে খাবার খেতাম, সেই ক্ষণটিও আমাদের জন্য অনেক সুন্দর সময় হয়ে যেত।’
অনুষ্ঠানে আসে পরীমনির প্রসঙ্গও। বুবলী বলেন, ‘একজন মায়ের আবেগ, সন্তানকে নিয়ে সংগ্রামের গল্প যদি কারও সঙ্গে মিলে যায়, আর সেটা নিয়ে যদি কেউ কটাক্ষ করেন, সেটা খুবই দুঃখজনক ব্যাপার।’

এর আগের পর্বে বুবলী দাবি করেন শাকিব ও তাঁর বিচ্ছেদ হয়নি। বুবলীর ভাষ্য, ‘আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি। আমি কখনোই আক্রমণ করিনি, বরং সবসময় কিছু হলে তার জবাব দিয়েছি। আমি চাই বীর সুস্থ পরিবেশে বেড়ে উঠুক। গণমাধ্যমে একটি খবর এসেছিল, শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল। কিন্তু এটা কখনোই ঘটেনি। শাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর