মোস্তাফিজের আইপিএল থেকে কিছু শেখার নেই? শুনে সালাহউদ্দিন বললেন, ‘সেরা কৌতুক’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম

আইপিএল নাকি জিম্বাবুয়ে সিরিজ – টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এ দুটির মধ্যে কোনটিতে খেললে মোস্তাফিজুর রহমানের লাভ বেশি হবে? এ নিয়ে গত কিছুদিনে দুই ভাগে ভাগ হয়ে গেছে এ দেশের ক্রিকেটপ্রেমীদের মত।

কারও চোখে বাংলাদেশের জার্সিতে খেলার আবেদন তো আছেই, পাশাপাশি দলের সঙ্গে থাকলে দলীয় প্রস্তুতির অংশ হিসেবেও থাকতে পারবেন মোস্তাফিজ। তা ছাড়া প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে খাটো করে না দেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলাকেও এগিয়ে রাখেন অনেকে।

আবার কারও মতে, জিম্বাবুয়ের চেয়ে আইপিএলে বিশ্বমানের তারকাদের বিপক্ষে খেলাই মোস্তাফিজের জন্য বেশি লাভজনক। কারণ বিশ্বকাপে তো ওই খেলোয়াড়দের বেশিরভাগেরই মুখোমুখি হবেন! তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুদিন আগেই জানিয়ে দিয়েছে, জিম্বাবুয়ে সিরিজের জন্য আইপিএল ছেড়ে দেশে ফিরবেন মোস্তাফিজ, তাঁর ‘আইপিএল ছুটি’ একদিন বাড়ি ১ মে পর্যন্ত করা হয়েছে।  

মোস্তাফিজের আইপিএল থেকে কিছু শেখার নেই জানিয়ে জালাল ইউনুসের মন্তব্যের পর সালাহউদ্দিনের পোস্ট। ছবি: ফেসবুক

আইপিএলে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজকে নিয়ে যখন এ দ্বিমুখী আলোচনা, এর মধ্যে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, আইপিএল থেকে মোস্তাফিজের কিছু শেখার নেই। তবে এটা শুনে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিখ্যাত কোচ সালাহউদ্দিন বেশ মজা পেয়েছেন। আইপিএল থেকে মোস্তাফিজের কিছু শেখার নেই – এই কথাটাই নাকি তাঁর কাছে কৌতুকের মতো মনে হচ্ছে।  

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ জালাল ইউনুস বলেছেন, ‘মোস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। মোস্তাফিজের আইপিএল খেলে শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়ায় আর কিছু বাকি নেই। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।’

এই মন্তব্য বিভিন্ন সংবাদমাধ্যম বা কন্টেন্ট ক্রিয়েটরের পোস্ট হয়ে ছড়িয়ে পড়েছে ফেসবুক-টুইটারে। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এমনই এক পোস্ট শেয়ার করে শ্লেষাত্মক ক্যাপশনে সালাহ উদ্দিন লিখেছেন, ‘কিছু বলার নেই। আরও ভালো কিছুই আশা করেছিলাম। অসাধারণ চিন্তাধারা!’ এরপর কয়েকটি হাসির আর চোখ বন্ধ করে রাখার ইমোজি দিয়ে লিখেছেন, ‘…আমার শোনা সেরা কৌতুক! আল্লাহ, মাফ করো!’

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
বিসিবি নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ 
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা...
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর