জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন 

বিডিনিউজ সম্পাদকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম

অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলার অভিযোগপত্রে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত ১৮ এপ্রিল এই অনুমোদন দেওয়া হয়। 

অভিযোগে বলা হয়েছে, চারটি ব্যাংকে তৌফিক ইমরোজ খালিদীর বিভিন্ন অ্যাকাউন্টে ৪৩ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৪৬৭ টাকা জমা আছে, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

এতে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী ওই সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। 

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিডিনিউজ প্রধান সম্পাদক। অভিযোগপত্র অনুমোদনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ অভিযোগ এতটাই হাস্যকর, যুক্তিহীন ও ভিত্তিহীন যে দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকে এটা গভীরভাবে প্রশ্নবিদ্ধ করবে। এক্ষেত্রে তদন্তের যে দীর্ঘসূত্রতা হলো, আর তার যে ফল এ পর্যন্ত এল, তাতে কার্যত ন্যায়বিচার থেকেই বঞ্চিত রাখা হলো। এ ধরনের প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সাধারণ মানুষের মনে আস্থার সংকট তৈরি করতে পারে। তারপরও আমরা এর নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা এবং বিচারকদের ওপর পূর্ণ আস্থা রাখতে চাই। আমি আত্মবিশ্বাসী, ন্যায়বিচার আমি পাব।’

বিডিনিউজ সম্পাদকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই মামলা করে দুদক।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত বিডিনিউজের ৯টি ও তৌফিক ইমরোজ খালিদীর নিজ নামে ১৩টি স্থায়ী আমানতের মোট ৪২ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন। তার আগে একই বছরের ২৬ নভেম্বর খালিদীকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদক।

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। আর মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে...
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। স্থানীয় সরকার বিভাগের অনিয়ম তদন্তে গঠন করা হয়েছে ৭...
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর