প্রকাশ্যে শিরোনামহীনের ‘জানে না কেউ’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পিএম

প্রকাশিত হলো জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের নতুন গান ‘জানেনা কেউ’। আজ (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রিমিয়ারের মাধ্যমে উন্মুক্ত হয় এটি। শ্রোতারা ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় ও আন্তর্জাতিক সকল ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শুনতে পাবেন।

নতুন গানটির ভিডিওচিত্রের দৃশ্যায়ন হয়েছে ভারতের হিমাচল প্রদেশের মানালি, সিস্যু, বিয়াস নদী ছাড়াও রাজধানী দিল্লিতে। গল্প চিত্রায়নে শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা ছাড়াও রয়েছেন সিফাত আমিন শুভ ও জান্নাতুল ফেরদৌস বিসমি। এটি নির্মাণে সহযোগিতা করেছে বহুজাতিক কোম্পানি সিনার্জি সল্যুশন্স।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গানটি শোনা এবং মিউজিক ভিডিও দেখার বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই থেকে পরিচালিত বিলিভ আর্টিস্ট সার্ভিসেস, যাঁরা ফ্রান্সের বিলিভ মিউজিকের ব্যানারে আন্তর্জাতিকভাবে শিল্পীদের গান পরিবেশন ও বিপণন করে থাকেন।

শিরোনামহীন জানায়, তাঁদের ৮ম অ্যালবাম ‘বাতিঘর’-এ গান থাকছে ১০টি। ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমানের কথা ও সুরে তৈরি ‘জানেনা কেউ’র মিউজিক ভিডিওর পাশাপাশি শ্রোতাদের জন্য গানটি কাভার বা গাওয়ার সুবিধার্থে এর লিরিক ভিডিও প্রকাশিত হবে। পাশপাশি এই গানের পারফরম্যান্স ভিডিও এবং আন্তর্জাতিক শ্রোতাদের জন্য প্রকাশ পাচ্ছে ইংরেজি ভার্সন।

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডটির সৌজন্যে

আগামী জুলাইতে অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট এবং আগস্টে কানাডায় একাধিক কনসার্ট ট্যুরে যাচ্ছে শিরোনামহীন। বলা যেতে পারে, ২০২৪ ব্যান্ডটির ২৮ বছরের পথচলায় ব্যস্ততম একটি বছর। 

এর আগে ‘বাতিঘর’ গানটি মুক্তির সময় ডিজিটাল কন্টেন্ট মেকারদের উৎসাহিত করার লক্ষ্যে শিরোনামহীন ব্যান্ড থেকে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা সহকারে একটি প্রতিযোগিতা আহ্বান করা হয়েছিল। ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় তুমুল সাড়া পাওয়া গেছে এবং প্রচুর কনটেন্ট জমা পড়েছে। এই প্রতিযোগিতার আকর্ষণ ধরে রাখার লক্ষ্যে দর্শক-ভিউ এবং জুরি বোর্ডের বিচারে বাতিঘর গানের কনটেন্ট সমূহের মাঝে শীর্ষে থাকা তিন বিজয়ীর হাতে প্রিমিয়ার অনুষ্ঠানে অফিসিয়াল মার্চেন্ডাইজ তুলে দেওয়া হয়। 

গীতিকার-বেস গিটারিস্ট জিয়াউর রহমান বলেন, ‘শ্রোতাদের ভালোবাসায় শিরোনামহীন অনেক ঝড়, বাধা  অতিক্রম করে থমকে না গিয়ে ২৮ বছর পাড়ি দিয়েছে। শ্রোতাদের ভালোবাসায় আমাদের গানগুলো শ্রোতাদের মুখে মুখে বহুদূর পথ চলতে চায়।’ 

ব্যান্ডটির আরেক সদস্য সুরকার-ড্রামার কাজী আহমেদ শাফিন জানান, শিরোনামহীন গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে বহুবছর গান পরিবেশন করতে চায়, বেঁচে থাকতে চায় গানের মাঝে। 

নতুন গানটির আরেকটি দৃশ্য। ছবি: শিরোনামহীন

ভোকালিস্ট শেখ ইশতিয়াক বলেন, ‘তরুণরাই শিরোনামহীনের মূল চালিকাশক্তি। বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে দেখা তরুণদের উচ্ছ্বাস একজন তরুণ হিসেবে আমাকে অনুপ্রাণিত করে।’ 

কি-বোর্ড প্লেয়ার সায়মন চৌধুরী বলেন, ‘আমাদের আরও অনেক নতুন ক্রিয়েশন দেওয়ার আছে বলে আমি বিশ্বাস করি।’ 

গিটারিস্ট দীপু সিনহা জানান, ব্যান্ডের ব্যস্ততা তাঁকে নিজের পরিবার থেকে অনেকটাই বিচ্ছিন্ন রেখেছে। কিন্তু, গানের প্রতি ভালোবাসার আনন্দ তিনি উপভোগ করেন। 

শিরোনামহীন আরও জানায়, চলতি বছর বাতিঘর অ্যালবামের গানগুলো নিয়মিত মুক্তি পাবে। এর মধ্যে থাইল্যান্ডে নির্মিত ও চিত্রায়নে ‘কতদূর’, ‘নিঃশব্দপুর’ ও ‘ক্লান্ত কফিশপ’ ছাড়াও দেশে ইনডোর সেট তৈরি করে নির্মিত ‘শুভ জন্মদিন’, ভারতে নির্মিত ‘প্রিয়তমা’ গানগুলোর কাজ প্রায় শেষের পথে।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর