শিরোনামহীনের ‘বাতিঘর’ প্রকাশ্যে, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সারপ্রাইজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭ এএম

দর্শক-শ্রোতাদের জন্য প্রকাশ্যে এলো শিরোনামহীন ব্যান্ডের নতুন অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘বাতিঘর’। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গানটি সবার জন্য উন্মুক্ত করা হয়। মিউজিক ভিডিওসহ বাতিঘর গানটি নির্মাণে সহযোগিতা করেছেন ফ্যাশন ব্র্যান্ড দেশাল। শিরোনামহীনের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, আইটিউন্স ও আমাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকেনো প্রান্ত থেকে শ্রোতারা এই গান শুনতে পারবেন।

বাতিঘর অ্যালবামে আছে ১০টি গান। অনুষ্ঠানে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে ১টি করে আগামী ১০ মাসে প্রকাশিত হবে একে একে সব কয়টি গান। অ্যালবামটির ডিজিটাল ‍ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে ফ্রান্সের প্রতিষ্ঠান বিলিভ মিউজিক।

বাতিঘর মুক্তির ক্ষণে শিরোনামহীন সদস্যরা। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

অনুষ্ঠানে অ্যালবামের গানগুলো নিয়ে রিলস/ শর্টস/ টিকটক ভিডিও নির্মাণের একটি প্রতিযোগিতায় অংশ নিতে অ্যালবামের প্রকাশ হওয়া নতুন গানগুলো নিয়ে বানাতে হবে রিলস/ শর্টস/ টিকটক ভিডিও। তারপর সেই ভিডিওর লিংকটি পাঠাতে হবে ব্যান্ডটির সোশ্যাল মিডিয়া (ফেসবুক) ইনবক্সে কিংবা যেকোনো পোস্টের কমেন্টে। ব্যান্ডের পক্ষ থেকে গঠন করা জুরি বোর্ড ও ভিডিওর ভিউয়ের ওপর নির্ভর করে ঘোষণা করা হবে শীর্ষ ১০ জন বিজয়ীর নাম। এর মধ্যে ১০০’র মধ্যে ৫০ মার্ক থাকবে রিলস বা শর্টসের দর্শক ভিউয়ে ওপর, বাকিটা সৃষ্টিশীল ও শৈল্পিকতার দিকে।

প্রতিযোগিতাটি সম্পর্কে বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান বলেন, ‘তরুণ প্রজন্মের সাথে শিরোনামহীনের যোগাযোগ আরও নিবিড় করেতই এই উদ্যোগ নিয়েছি আমরা। প্রতিযোগিতায় শীর্ষ ৩ জন বিজয়ীকে ভিডিও নির্মাণ সংক্রান্ত অত্যাধুনিক গ্যাজেট দেওয়া ছাড়াও সর্বমোট ১০ জনকে ব্যান্ডের এক্সক্লুসিভ গিফট দিয়ে পুরস্কৃত করা হবে।’

বাতিঘর অ্যালবামের প্রতিটি গানের মিউজিক ভিডিও, পারফরম্যান্স ভিডিও ও লিরিক ভিডিও—এই তিনটি ভার্সন প্রকাশ করা হবে। ইতিমধ্যে থাইল্যান্ডে ৫টি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। বাতিঘর গানটির দৃশ্যধারণের জন্য বেছে নেওয়া হয়েছিল দেশটির ভিন্ন দুটি আইল্যান্ড। বাকি গানগুলোর মিউজিক ভিডওর শুটিং করা হবে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন লোকেশনে।

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর