কান ক্লাসিকসে লাখো খামারির স্বপ্ন মেশানো এই বলিউড সিনেমা

আপডেট : ১৮ মে ২০২৪, ১২:৩৬ পিএম

সত্তর দশকের মাঝামঝিতে গুজরাটের পশ্চিমাঞ্চলের প্রায় ৫ লাখ গবাদিপশুর খামারি প্রত্যেকে ২ টাকা করে দিয়েছিলেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগালকে। বলিউডে এটিই প্রথম গণ-অর্থায়নে নির্মিত সিনেমা। ওই টাকা দিয়ে তৈরি খামরিদের স্বপ্ন মেশানো ‘মন্থন’ ছবিটি প্রদর্শিত হলো ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিকস বিভাগে। এবারের আসরে এটিই একমাত্র ভারতীয় সিনেমা। 

বর্তমানে কানসৈকতে রয়েছেন সিনেমাটির অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রত্না পাঠক শাহ। আরও রয়েছেন প্রয়াত স্মিতা পাতিলের ছেলে প্রতীক বাব্বর ও ড. ভি কুরিয়েনের মেয়ে নির্মলা কুরিয়েন। শুক্রবার (১৭ মে) কান উৎসবে দ্যুতি ছড়িয়েছেন তাঁরা।

কান ক্লাসিকসে মন্থন প্রদর্শনীতে নাসিরুদ্দিন শাহ। ছবি: সংগৃহীত

১৩৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র নির্মিত হয়েছে ভারতের দুগ্ধ সমবায় আন্দোলনের প্রেক্ষাপটে। যার নেতৃত্ব দিয়েছিলেন ‌‘মিল্কম্যান অব ইন্ডিয়া’খ্যাত ড. ভি কুরিয়েন। আর এই আন্দোলনই ভারতকে দুধের ঘাটতি দেশ থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দুধ উৎপাদনকারীতে রূপান্তরিত করেছে।

১৯৭৭ সালে সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিল সিনেমাটি। বিজয় টেন্ডুলকারের ঝুলিতে উঠেছিল সেরা চিত্রনাট্যকারের সম্মান। উল্লেখ্য যে, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ ও গিরিশ কারনাড। এ ছাড়া অনেক গ্রামবাসীও এই চলচ্চিত্রে অভিনয় করেন। 

এবার মুক্তির প্রায় ৫ দশক পর বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো মন্থন। সিনেমাটির প্রথম দৃশ্যটি বেশ আলোচিত। যেখানে দেখা যায়, পশু ডাক্তার ও তার সহকারীকে নিয়ে একটি শান্ত গ্রামের স্টেশনে পৌঁছেছে ট্রেন। কিছুটা দেরি করে মালা দিয়ে অতিথিদের স্বাগত জানাতে প্ল্যাটফর্মে জড়ো হন স্থানীয়রা। তাদের একজন পশু ডাক্তারকে বলেন, ‘আমরা দুঃখিত। ট্রেন সময় মতোই পৌঁছেছে।’

সিনেমাটির দৃশ্যে নাসিরুদ্দিন শাহ। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ১৪ মে। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। উদ্বোধনী চলিচ্চিত্র ছিল কোয়েন্টিন ডুপিও পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। আর কান ক্লাসিকসের উদ্বোধন হয় ফরাসি নির্মাতা আবেল গ্যান্স পরিচালিত ‘নেপোলিয়ন’ ছবির মাধ্যমে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর