লোকসভা ভোটে যে বার্তা দিলেন শাহরুখ

আপডেট : ১৯ মে ২০২৪, ০২:৪১ পিএম

‘জওয়ান’ চলচ্চিত্রে দেশ গড়ার পাঠ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবার আর পর্দায় নয়, ভারতের লোকসভা নির্বাচন চলাকালে বাস্তবেই নতুন বার্তা দিলেন তিনি।  

তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে জওয়ানের মাধ্যমেই প্রথমবার বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছিলেন শাহরুখ। প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন মরচে ধরা রাষ্ট্রযন্ত্রকে।

সিনেপর্দায় অকপটে বলেছিলেন, ‘পাঁচ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।’ 

জওয়ান সিনেমায় শাহরুখ। ছবি: সংগৃহীত

এবার লোকসভা ভোটের আবহে বিশেষ বার্তা দিলেন কিং খান। নির্বাচনী আবহে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কথা বললেন তিনি। 

শনিবার (১৮ মে) নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এই বলিউড সুপারস্টার লিখেছেন, ‘একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আগামী সোমবার আমাদের ভোট দিতে যাওয়া উচিত। চলুন ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। ভোটের অধিকার জনস্বার্থে প্রচার করুন আপনারাও।’ 

জওয়ান সিনেমা নিয়েও রাজনৈতিক মহলে কম শোরগোল হয়নি। শাহরুখকে শিখণ্ডী বানিয়ে একে-অপরের বিরুদ্ধে গলা চড়িয়েছিল বিজেপি-কংগ্রেস! আসলে সিনেমাটির বিভিন্ন সংলাপে কখনো দেশের অর্থনৈতিক কেলেঙ্কারি, কখনো অস্ত্র দুর্নীতি, আবার কখনো-বা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরা হয়েছিল। 

শাহরুখ-ভক্তরা তখন বলেছিলেন, রাষ্ট্রব্যবস্থার মেরুদণ্ড আসলে কতটা শক্ত—সেটাই পরখ করে দেখতেই টোকা দিয়েছেন কিং খান। রোজকার ডাল-ভাতের চিন্তা করা জনগণকে শিখিয়েছেন ‘পরিবর্তন পরিবর্তন’ করে চেঁচালেই হয় না, গণতন্ত্রের আওয়াজ কতটা শক্তিশালী—নির্বিকার জনতাকে তাঁদের ভাষাতেই বুঝিয়েছেন তিনি।

পরবর্তীতে এ নিয়ে শাহরুখের ভাষ্য ছিল, ‘জওয়ান আসলে জনতার কণ্ঠস্বর।’ 

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর