‘সুপ্তি’র মায়ায় পড়েছেন পরী মণি

আপডেট : ২১ মে ২০২৪, ০৫:৫৬ পিএম

এপ্রিলের শুরুতে কলকাতায় অভিষেক ছবির শুটিং সেরেছেন পরী মণি। টলিউড নির্মাতা দেবরাজ সিনহার ‘ফেলু বক্সী’ দিয়ে তিনি সেখানকার ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। এরপর দেশে ফিরে ছেলে পুণ্যকে নিয়েই ব্যস্ততা। এরইমধ্যে সংসারে নতুন অতিথি আসার কথাও জানিয়েছেন। কন্যাসন্তান দত্তক নিয়েছেন নায়িকা। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। চলছিল এভাবেই। তারপর আবারও শুটিংয়ে ফেরা। অংশ নেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ।  

এটি পরিচালনা করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরী মণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। আর সিরিজটির শুটিং করতে গিয়ে এই চরিত্রের মায়ায় পড়েছেন তিনি।  

সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন পরী। বললেন, ‘চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির মতন চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায়... তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভিতর দমে যাওয়া আর্তনাদ সবকিছু কেমন মায়া-মায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায়।’

রঙিলা কিতাবে সুপ্তি চরিত্রে রয়েছেন পরী। ছবি: ফেসবুক/হইচই

একইসঙ্গে তিনি আরও বললেন, ‘সুপ্তি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশা করছি রঙিলা কিতাব রিলিজ হলে সবার ভালোবাসা পাব। কী অসাধারণ একটা টিমের সাথে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

কিঙ্কর আহসানের উপন্যাস থেকে ‘রঙিলা কিতাব’ নির্মাণ করছেন অনম বিশ্বাস। সম্প্রতি এর শুটিং হয়েছে রাঙামাটিতে। সেখান জেলা কারাগারে শুটিং হওয়ার কথা জানিয়েছিলেন পরী।

ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন একটি প্রেক্ষাপট নিয়েই নির্মিত হচ্ছে হইচইয়ের এই সিরিজ। এতে পরী মণি ছাড়াও রয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। বাকি অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ্যে আনেনি হইচই।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর