বৃষ্টিতে ভিজেছেন? সুস্থ থাকতে যা করতেই হবে

আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:০৮ পিএম

আনুষ্ঠানিকভাবে বর্ষাকাল আসছে দিনকয়েক পর। তবে আমাদের দেশে এখন নির্দিষ্ট ঋতুর আগমনের আগেও বৃষ্টি ঝরে, গরমও পড়ে। এই যেমন এখন নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও শোনা যাচ্ছে। 

যারা অফিস–আদালত করেন বা ব্যবসায় জড়িত, বৃষ্টির কারণে তাদের পক্ষে ঘরে বসে থাকা কোনোভাবেই সম্ভব হয় না। কর্মের খাতিরে তাদের অফিসে বা প্রয়োজনীয় কাজে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। তাই ঘরে থাকা ছাতা বা রেইনকোট নিয়েই বাইরে বের হতে হয়। কিন্তু বাতাস প্রচণ্ড হলে আপনার ছাতা উড়ে যাওয়ার আশঙ্কা থাকবে বেশি। আবার বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা থাকে বেহাল। ফলে বৃষ্টিতে ভিজে যাওয়ার বিষয়টি আর এড়ানোর সুযোগ থাকে না খুব একটা।  
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, ‘টানা বৃষ্টিতে শরীরের সুস্থতার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। সাধারণত বৃষ্টিতে ভিজলে বুকে ঠান্ডা লেগে জ্বর, গলাব্যথা বা সর্দি-কাশিসহ দেখা দিতে পারে বিভিন্ন অসুখ। আবার অনেকের অ্যালার্জির কারণে দেখা দিতে পারে হাঁচি-কাশি। বৃষ্টিতে ভিজে গেলে বাসায় ফিরে হালকা গরম পানিতে গোসল করুন। কারণ বৃষ্টির পানি জমে শরীরে ঠান্ডা লাগতে পারে। হতে পারে সর্দিজ্বর।

কাপড় বদলানো সম্ভব না হলে অন্তত ভেজা কাপড় শুকিয়ে নিন। বৃষ্টির দিনে বাইরে বের হওয়ার আগে ব্যাগে বাড়তি কাপড়, ছাতা বা রেইনকোট সঙ্গে নিতে ভোলা যাবে না। আর একটি কথা, বৃষ্টির পানি মাথায় থাকলেই বিপদ। তাই দ্রুত টাওয়েল দিয়ে মাথা মুছে নিতে হবে। এরপর এক কাপ চিনি ছাড়া গরম লিকার চা পান করতে পারেন। দেখবেন অনেক ফুরফুরে লাগছে। গোসলের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।’ 

আসুন, জেনে নেওয়া যাক, বৃষ্টিতে ভিজলে করণীয় কী হতে পারে–

১. বৃষ্টির দিনে রাস্তায় নিজেকে যতই রক্ষা করার চেষ্টা করুন না কেন, রাস্তার পানির ছিটে গায়ে লাগবেই। রাস্তার এই পানির সঙ্গে থাকে নানা রকমের জীবাণু। এই নোংরা পানি থেকে হতে পারে বিভিন্ন রোগের সংক্রমণ। তাই বৃষ্টিতে ভেজার পর গন্তব্যস্থলে পৌঁছে যত তাড়াতাড়ি সম্ভব হাত–পা ধোয়ার চেষ্টা করুন। এরপর অফিস শেষে বাসায় পৌঁছালে হালকা গরম পানিতে গোসল করুন।

২. বৃষ্টির পানি মাথায় পড়লে চুল ভিজে যায়। এতে অনেকের মাথাব্যথা হতে পারে। তাই নিরাপদ স্থানে পৌঁছে চুল শুকানোর ব্যবস্থা করুন।

৩. আবার কারো কারো বৃষ্টিতে ভিজে সর্দিজ্বরও হতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর ভেজা কাপড়চোপড় পরিবর্তন বা শুকানোর চেষ্টা করুন। তা না হলে ঠান্ডা লেগে বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা দিতে পারে।

 ৪. বৃষ্টিতে ভেজার পর এক কাপ মাসালা চা বা তুলসী, মধু বা লেবু চা পান করতে পারেন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

৫. বৃষ্টির পানিতে ভেজার পর সংক্রমণ এড়াতে অ্যান্টি-সেপটিক সাবান ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন:

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর