দুর্যোগে এখনও ভরসা রেডিও

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:২৫ এএম

এক সময় মানুষের মধ্যে সংবাদ জানার কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম ছিল রেডিও। প্রযুক্তির বিকাশে বেড়েছে মোবাইল, ইন্টারনেটের ব্যবহার। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় উপকূলের মানুষের কাছে এখনও ভরসা জায়গা রেডিও।

ঘূর্ণিঝড় এলেই উপকূল অঞ্চলে বিদ্যুৎ থাকে না। এ সময়ে পাওয়া যায় না মোবাইল নেটওয়ার্ক। ফলে আবহাওয়ার সংবাদ শোনার একমাত্র ভরসা রেডিও।

খুলনার কয়রার কাঠকাটা গ্রামের দোকানি আব্দুল্লাহ। ঘূর্ণিঝড় রিমালের মধ্যেও পেটের দায়ে দোকান খুলে বসেছেন তিনি। সেইসঙ্গে রিমালের সবশেষ তথ্য জানতে রেডিও চালিয়ে বসে আছেন এই দোকানি। দোকানে বসে থাকা অন্যরাও মনোযোগ দিয়ে শুনছেন সেই খবর।

দোকানি আব্দুল্লাহ বলেন, ‘এখন তো কারেন্ট নাই, মোবাইলে নেট নাই, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সিগন্যাল জানার জন্য রেডিওটা আমি ব্যবহার করছি।’

বাইরে প্রচণ্ড ঝড়বৃষ্টিতে নেই বিদ্যুৎ। মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায় না। তাই, বেদকাশী গ্রামের বেসরকারি সংস্থার কর্মী পঙ্কজ কর্মকার সপরিবারে শুনছেন রেডিও। চেষ্টা করছেন রিমালের গতিবিধি বোঝার।

এনজিওকর্মী পঙ্কজ বলেন, ‘দুর্যোগ আসলে কোনোভাবে বিদ্যুৎ থাকে না। সে ক্ষেত্রে রেডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

পরিবারের সদস্যদের নিয়ে রেডিওতে আবওয়ার শুনছেন এক যুবক। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সারা দেশে রেডিও সম্প্রচার যেখানে বিলুপ্তির পথে সেখানে উপকূলীয় অঞ্চলের মানুষ দিনদিন আরও বেশি নির্ভরশীল হচ্ছেন রেডিওর ওপর। ছোট-বড় যেকোনো দুর্যোগের খবর জানতে তাদের একমাত্র ভরসা পুরোনো এই মাধ্যমটির ওপর।

এক স্থানীয় যুবক বলেন, ‘দুর্যোগ হলে আমরা মোবাইলে নেটওয়ার্ক পাই না, বিদ্যুৎ না থাকায় টেলিভিশনও দেখতে পাই না। এই জন্য রেডিওটা আমাদের একমাত্র ভরসা।’

আরেকজন বলেন, ‘রেডিওর মাধ্যমে আমরা দুর্যোগের সিগন্যাল শুনি। এরপর সে অনুযায়ী আমরা সাইক্লোন সেন্টারে যাওয়ার চেষ্টা করি।’ 

উপকূলে স্থানীয়ভাবে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে অথবা নিজ উদ্যোগেও অনেকেই রেডিও কেনেন দুর্যোগ বিষয়ে সতর্ক থাকার জন্য।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর